Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আশি বছর পর এত ভয়াবহ মন্দা আসতে চলেছে, ভারতের অর্থনীতি ৩.২ শতাংশ সংকুচিত হবে: বিশ্ব ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত ভয়াবহ মন্দা আসতে চলেছে বলে সতর্ক করল বিশ্ব ব্যাঙ্ক। তাদের পূর্বাভাস, চলতি অর্থবর্ষে ৩.২ শতাংশ সংকুচিত হতে পারে ভারতীয় অর্থনীতি। সোমবার বিশ্ব ব্যাঙ্ক তাদের সেমি অ্যানুয়াল গ্লোবাল প্রসপেক্

আশি বছর পর এত ভয়াবহ মন্দা আসতে চলেছে, ভারতের অর্থনীতি ৩.২ শতাংশ সংকুচিত হবে: বিশ্ব ব্যাঙ্ক

শেষ আপডেট: 9 June 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত ভয়াবহ মন্দা আসতে চলেছে বলে সতর্ক করল বিশ্ব ব্যাঙ্ক। তাদের পূর্বাভাস, চলতি অর্থবর্ষে ৩.২ শতাংশ সংকুচিত হতে পারে ভারতীয় অর্থনীতি। সোমবার বিশ্ব ব্যাঙ্ক তাদের সেমি অ্যানুয়াল গ্লোবাল প্রসপেক্ট রিপোর্ট প্রকাশ করেছে। সেই পূর্বাভাসে এও বলা হয়েছে, ভারতের অর্থনীতি সংকুচিত হলেও প্রতিবেশী চিন মোকাবিলায় এগিয়ে থাকবে। এই মহামারীর বাজারেও চিনের অর্থনীতি ১ শতাংশ হারে বাড়তে পারে। এই আন্তর্জাতিক ঋণদায়ী প্রতিষ্ঠানের কথায়, করোনাভাইরাসের সংক্রমণের জন্য বিশ্ব জুড়ে যে মহামারী শুরু হয়েছে, তাতে বিপুল সংখ্যক মানুষের রোজগার কমে গিয়েছে। কোভিডের ধাক্কায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির বহু কোটি মানুষ ফের দারিদ্রসীমার নিচে চলে গিয়েছেন। তার ফলে চলতি আর্থিক বছরে বিশ্বজনীন জিডিপি তথা মোট অভ্যন্তরীণ উৎপাদন ৫.২ শতাংশ হারে সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, এই বিশ্ব ব্যাঙ্কই জানুয়ারি মাসে জানিয়েছিল, বিশ্বজনীন জিডিপি ২.৫ শতাংশ হারে বাড়তে পারে। কিন্তু মাত্র কমাসের ব্যবধান মহামারীর ধাক্কা সব হিসাবই উলোটপালট করে দিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস, গত ১৫০ বছরের ইতিহাসে চতুর্থবার মহামন্দা গ্রাস করতে চলেছে দুনিয়াকে। ১৯১৪, ১৯৩০-৩২, ১৯৪৫-৪৬ সালের পর চতুর্থবার বিশ্ব অর্থনীতি এত তীব্র সঙ্কটে পড়েছে। তবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতে, ঘুরে দাঁড়াতেও বেশি সময় নেবে না উন্নয়নশীল দেশগুলি। ২০২১ সালে ফের বৃদ্ধির পথে হাঁটার আশা রয়েছে বিশ্ব অর্থনীতির। বৃদ্ধির হার তখন ৪.২ শতাংশ হতে পারে। বিশ্ব ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিইলা পাজারবাজিওগ্লু সোমবার টেলিফোনে সাংবাদিকদের বলেন, “১৮৭০ সালের পর এই প্রথমবার মহামারীর কারণে গভীর মন্দায় চলে গেল বিশ্ব অর্থনীতি।” তাঁর কথায়, “যে পরিমাণ অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মাথা পিছু আয় কমে যাওয়ায় ৭ থেকে ১০ কোটি মানুষ অতিশয় দারিদ্রের মধ্যে পড়তে পারেন।” সিইলা আরও জানিয়েছেন, উন্নত দেশগুলির অর্থনীতি ৭ থেকে ৯.১ শতাংশ হারে সংকুচিত হতে পারে। বিশেষ করে ইউরো অঞ্চলে সেই আশঙ্কা প্রবল। উন্নয়নশীল অর্থনীতিগুলির সংকোচন হতে পারে ২.৫ শতাংশ হারে। বিশ্ব ব্যাঙ্কের মতে, যে সব রাষ্ট্রে স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল, যারা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, এবং বৈদেশিক বাণিজ্য, রফতানি ও পর্যটনের উপরে যেখানে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে, সেই দেশগুলিতে মন্দার ধাক্কা সবথেকে বেশি হবে।

```