Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

নজরে পঞ্জাবের ভোট? অসময়ের বৃষ্টিতে নষ্ট ফসল, হেক্টরপিছু ৫০ হাজার ক্ষতিপূরণ ঘোষণা কেজরিওয়ালের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে অসময়ের বৃষ্টিতে (untimely rain) নষ্ট হয়েছে প্রচুর ফসল (crop damaged)। ক্ষতিগ্রস্ত কৃষকদের (farmers) পাশে থাকার বার্তা দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (arvind kejriwal) ঘোষণা, চাষিরা ২ মাসের মধ্যে হেক্টরপিছু

নজরে পঞ্জাবের ভোট? অসময়ের বৃষ্টিতে নষ্ট ফসল, হেক্টরপিছু ৫০ হাজার ক্ষতিপূরণ ঘোষণা কেজরিওয়ালের

শেষ আপডেট: 20 October 2021 12:14

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে অসময়ের বৃষ্টিতে (untimely rain) নষ্ট হয়েছে প্রচুর ফসল (crop damaged)। ক্ষতিগ্রস্ত কৃষকদের (farmers) পাশে থাকার বার্তা দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (arvind kejriwal) ঘোষণা, চাষিরা ২ মাসের মধ্যে হেক্টরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ (compensation) পাবেন। বুধবার সাংবাদিক বৈঠকে আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী জানান, রাজস্ব অফিসাররা ফসল নষ্ট হওয়ার হিসাবপত্র জোগাড় করছেন। সার্ভে হচ্ছে। দু সপ্তাহে তা শেষ হবে। দিল্লি সরকার অতীতেও হেক্টরপ্রতি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ  দিয়েছে, কৃষকদের সাহায্য করতে দায়বদ্ধ বলে  জানিয়ে কেজরিওয়ালের দাবি, দেশের মধ্যে সর্বোচ্চ ক্ষতিপূরণের অঙ্ক এটাই। ২০১৫ সালে দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই এই উদ্যোগ সক্রিয় ভাবে পালিত  হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, সম্প্রতি একদল কৃষকের সঙ্গে দেখা হয়। ওঁরা জানান, অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এবছর লোকসান হয়েছে। দিল্লির কৃষকদের ভরসা দিচ্ছি, ওঁঁদের অভাবে পড়তে হবে না। আপ সরকার কৃষকদের সাহায্য করে যাবে। কেজরিওয়ালের দাবি, অন্য রাজ্যগুলি ৮ থেকে ১০ হাজার টাকা দেয়। সেই তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিপূরণ তাঁরাই দিচ্ছেন। দেড় মাসের মধ্যে যাতে টাকা চলে যায়, তাও সুনিশ্চিত করা হবে। সরকারি নথিতে প্রকাশ, দিল্লিতে প্রায় ২৯ হাজার একর  ফসলি জমি আছে, কৃ়ষকের সংখ্যা প্রায় ২১ হাজার। চলতি বছরে এর আগেও দিল্লি সরকার কৃষকদের সমস্যা খতিয়ে দেখতে আলাদা সমীক্ষা চালিয়েছিল, সেখানে ন্যূনতম সহায়ক মূল্য, উত্পাদনের খরচ, ফসল নষ্ট হওয়ায় লোকসানের ফলে চাষিদের উদ্বেগের কথা নথিবদ্ধ করা হয়েছে। রিপোর্ট যদিও বেরয়নি। রাজনৈতিক মহলের বিচারে তিন কেন্দ্রীয় কৃষি  আইন বাতিলের দাবিতে রাজধানী সীমান্তে যখন পঞ্জাব, হরিয়ানার কৃষকরা অবরোধ করে মাসের পর মাস বসে রয়েছেন, তখন দিল্লির কৃষকদের ক্ষতিপূরণ ঘোষণা করে পঞ্জাবের আসন্ন বিধানসভা ভোটের (punjab assembly vote) প্রাক্কালে কৃষক দরদী ভাবমূর্তি তৈরির লক্ষ্যেই এগলেন কেজরিওয়াল। পঞ্জাবে দিল্লির বাইরে ভাল সমর্থনের ভিত তৈরি করেছে আপ।   rs

```