Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়োজন হলে রাষ্ট্রপতি ভবনে যাব, বিধায়কদের বললেন অশোক গেহলোট

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট গিয়েছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্রের কাছে। শনিবার তিনি অনুগত বিধায়কদের জানিয়ে দিলেন, প্রয়োজন হলে এবার রাষ্ট্রপতি ভবনে যাবেন। বিধানসভায় যাতে শক্তিপরীক্ষা না হয় সেজন্য বিজেপি ষড়যন্ত্র

প্রয়োজন হলে রাষ্ট্রপতি ভবনে যাব, বিধায়কদের বললেন অশোক গেহলোট

শেষ আপডেট: 25 July 2020 11:45

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট গিয়েছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্রের কাছে। শনিবার তিনি অনুগত বিধায়কদের জানিয়ে দিলেন, প্রয়োজন হলে এবার রাষ্ট্রপতি ভবনে যাবেন। বিধানসভায় যাতে শক্তিপরীক্ষা না হয় সেজন্য বিজেপি ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। আগামী সোমবার থেকে যাতে বিধানসভার অধিবেশন বসে, সেজন্য শুক্রবার গেহলোট দেখা করেন রাজ্যপালের সঙ্গে। শনিবার সন্ধ্যায় ফের তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। তার আগে এদিন তিনি কংগ্রেস বিধায়কদের বলেন, "বিজেপির ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। আমি দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাবে। যদি রাষ্ট্রপতি ভবন বা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে হয়, তাই করব।" বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন জানান, "আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের হয়তো এই হোটেলে ২১ দিন থাকতে হতে পারে। গেহলোটের অনুগামী বিধায়করা এখন আছেন জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে। মুখ্যমন্ত্রীর দাবি, বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক তাঁর সঙ্গে আছেন। রাজ্যপাল বিবৃতি দিয়ে বলেন, বিধানসভার অধিবেশন ডাকতে হলে ২১ দিন আগে নোটিস দিতে হয়। মন্ত্রিসভা থেকে তাঁকে একটি নোট পাঠিয়ে অধিবেশন ডাকতে বলা হয়েছে। কবে থেকে অধিবেশন ডাকতে বলা হচ্ছে সেকথা নোটে উল্লেখ করা নেই। বিধানসভার অধিবেশন না ডাকার জন্য কংগ্রেস তাঁর সমালোচনা করেছে। কলরাজ মিশ্র জানিয়েছেন, তিনি সংবিধান মেনে কাজ করবেন। কয়েকটি বিষয়ে তিনি সরকারের বক্তব্য জানতে চান। গত সপ্তাহে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দু’বার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকেন। সেখানে বিদ্রোহী নেতা শচীন পাইলট সহ ১৯ জন বিধায়ক উপস্থিত হননি। এরপরে স্পিকার নোটিস দিয়ে জানতে চান, তাঁদের ডিসকোয়ালিফাই করা হবে না কেন? বিদ্রোহীরা বলেন, তাঁরা কংগ্রেস ত্যাগ করেননি। তাঁরা চান, দলের নেতৃত্ব বদলানো হোক। গত সপ্তাহে স্পিকার সি পি যোশী রাজস্থানের ১৯ জন বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশনের নোটিস জারি করেন। তার বিরুদ্ধে বিদ্রোহীরা যান হাইকোর্টে। হাইকোর্ট যাতে স্পিকারের কাজে হস্তক্ষেপ না করে সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্পিকার। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজস্থান হাইকোর্ট ডিসকোয়ালিফিকেশন নোটিস নিয়ে রায় দিতে পারে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে বাধা দেবে না হাইকোর্টকে। এরপরে হাইকোর্ট রায় দেয়, এখনই শচীনদের ডিসকোয়ালিফাই করতে পারবেন না স্পিকার।

```