Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের ধর্ষণ রুখতে খুনে ৭০এর মাকে যাবজ্জীবন, এত বার কুঠার না মারলেও চলত! বলল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে ধর্ষণের (rape attempt) চেষ্টা করা ব্যক্তিকে হত্যার অভিযোগে দোষী (guilty) সাব্যস্ত বিধবা (widow) মহিলার যাবজ্জীবন কারাদণ্ড (life imprisonment)। দশেরার আগের দিন, ১৪ অক্টেবর এই রায় দিয়েছেন বুলন্দশহরের অতিরিক্ত দায়রা

মেয়ের ধর্ষণ রুখতে খুনে ৭০এর মাকে যাবজ্জীবন, এত বার কুঠার না মারলেও চলত! বলল কোর্ট

শেষ আপডেট: 18 October 2021 07:44

দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে ধর্ষণের (rape attempt) চেষ্টা করা ব্যক্তিকে হত্যার অভিযোগে দোষী (guilty) সাব্যস্ত বিধবা (widow) মহিলার যাবজ্জীবন কারাদণ্ড (life imprisonment)। দশেরার আগের দিন, ১৪ অক্টেবর এই রায় দিয়েছেন বুলন্দশহরের অতিরিক্ত দায়রা বিচারক রাজেশ্বর শুক্লা।  কারাদণ্ড হওয়া মহিলার বয়স প্রায় ৭০। মামলার বিচার প্রক্রিয়া  সম্পূর্ণ করে রায় (verdict) ঘোষণা হতে হতে কেটে গিয়েছে দীর্ঘ ১১টি বছর। তার মধ্যে সেই মেয়ে বিয়ে করে সংসার করছে, বাচ্চার মা-ও হয়েছে। বিচারকের যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে যুক্তি, মহিলা ধর্ষণের চেষ্টা ঠেকাতে অভিযুক্তকে বারবার কুঠার (axe) দিয়ে আঘাত না করলেও পারতেন, সামান্য বলপ্রয়োগেই কাজ হতে পারত। এটা ‘পরিবারের সম্মান রক্ষার্থে, পরিকল্পনামাফিক হত্যা’, বলেছেন বিচারক। রায়ে বলা হয়েছে, অভিযুক্ত কস্তুরী দেবী অভিযুক্ত প্রবীণ  কুমারকে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন। ঘটনার দিন ছিল  ২০১০ এর ৩১ জুলাই। সেসময় প্রবীণের বয়স ছিল ২০। খুনের পর কস্তুরী দেবী বুলন্দশহরের অনুপশহর থানায় গিয়ে  হত্যার কথা স্বীকার করেন। তখন তাঁর বয়স ৫৯। আদালতের আদেশে বলা হয়েছে, পুলিশ আদালতকে যা জানিয়েছে, সেই অনুসারে, কস্তুরী পুলিশের কাছে গিয়ে বলেন, তিনি প্রবীণকে খুন করেছেন। সে মাঝরাতে তাঁদের বাড়ি ঢুকে তাঁর মেয়েকে জাপটে ধরে। ২০ বছরের মেয়ের যৌন নিগ্রহ হতে দেখে কস্তুরী বারান্দার এক পাশে পড়ে থাকা কুঠার হাতে তুলে নিয়ে অভিযুক্তকে আঘাত করেন,যার ফলে তার মৃত্যু হয়। আদালতে জমা পড়া ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ, প্রবীণের ঘাড়ের ওপর ৫টি গভীর আঘাত ছিল, চোখের নীচে, চিবুকেও আঘাতের চিহ্ন ছিল। রায়ে বলা হয়েছে, প্রবীণের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় পাঁচটি আঘাতের জেরে। কস্তুরী মেয়ের ধর্ষণ ঠেকাতে চাইলে এতবার আঘাত না করলেও পারতেন, সামান্য বলপ্রয়োগ করলেই হয়ে যেত। প্রবীণের মৃত্যুক পর পুরো পরিবার তার দেহ বাড়ির বাইরে বের করে সাহায্য চেয়ে চিত্কার করতে থাকে। যা থেকে মনে হয়, এটা প্ল্যানমাফিক হত্যাকাণ্ড। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শী কস্তুরীর ছেলে, মেয়ের দাবি, মা ধর্ষণ রুখতে গিয়ে প্রচণ্ড রাগেই খুন করেন প্রবীণকে।  

```