Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জলের তলায় অন্ডাল বিমান বন্দর, টানা বৃষ্টিতে শিল্পাঞ্চলের বিপর্যস্ত জনজীবন

বিমানবন্দরের লবি ডুবে গেছে। চেকিং কাউন্টারে জল থৈ থৈ অবস্থা। ফাঁকা বিমান বন্দনে উড়ানও তেমন ওঠা নামা করেনি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

জলের তলায় অন্ডাল বিমান বন্দর, টানা বৃষ্টিতে শিল্পাঞ্চলের বিপর্যস্ত জনজীবন

বিমানবন্দরের লবি ডুবে গেছে

শেষ আপডেট: 2 August 2024 17:45

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: টানা বৃষ্টিতে বিমানবন্দরেও ঢুকে গেল জল। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। দুই শিল্পাঞ্চলের নীচু এলাকাগুলো জলের তলায় চলে গেছে। ডুবে গেছে অন্ডাল বিমানবন্দর। তাতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। 

একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের লবি ডুবে গেছে। চেকিং কাউন্টারে জল থৈ থৈ অবস্থা। ফাঁকা বিমান বন্দনে উড়ানও তেমন ওঠা নামা করেনি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

বার্নপুরের বাসিন্দা সংগ্রাম সিং। তিনি এখন হায়দরাবাদে রয়েছে। এদিনই ফ্লাইটে করে তাঁর দুর্গাপুরে আসার কথা ছিল। কিন্তু সকালে ফ্লাইট বাতিল হয়ে গেছে। তাই তাঁকে শনিবারের আপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, বিমানবন্দরের রানওয়েও প্লাবিত হয়ে গেছে। চারিদিকে বিদ্যুৎ ব্যাহত হয়েছে। জামুড়িয়া, রানিগঞ্জের বিভিন্ন এলাকা, কুলটির নিয়ামতপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন। আসানসোল শহরের রেলপারের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা। গাড়ুই নদীর জল অনেকটাই বেড়ে যাওয়া এই বিপত্তি। কারখানার বর্জ্য নদীতে পড়া নিকাশি ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ। তাতে সামান্য ভারি বর্ষণে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল ইতিমধ্যেই জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে। 

মেয়র বিধান উপাধ্যায় বলেন, "গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। সবাইকে প্রয়োজনীয় সব নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল পুরনিগমের তরফে এদিন একটি মোবাইল নম্বর দিয়ে হেল্প লাইন চালু করা হয়েছে। কারোর কোন অসুবিধা হলে,  এই নম্বরে জানাতে বলা হয়েছে।" 

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সারাদিন ধরে বৃষ্টি চলবে। মাঝেমধ্যে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।


```