
শেষ আপডেট: 22 September 2021 12:12
গত বছর কোভিড ১৯ মহামারী শুরুর পর থেকে প্রতিবেশী মহল্লার বাইরে এই প্রথম সফরে বেরলেন মোদী। মার্চে তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন। মার্কিন সফরে তাঁর সঙ্গে সামিল হবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা সহ শীর্ষ প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী বলেন, গত মার্চে আমাদের যে ভার্চুয়াল সামিট হয়েছিল, তার পরিণতি খতিয় দেখার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এলাকায় আমাদের পরস্পরের সঙ্গে শেয়ার করা ধারণার ওপর আগামীদিনের ইস্যুগুলিকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ করে দেবে কোয়াড সামিট। দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন নতুন সুযোগ, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে খুঁজে বের করার ব্যাপারে হ্যারিসের সঙ্গে বৈঠকের জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানান মোদী। উল্লেখ করেন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাষণে তিনি জোর দেবেন করোনা মহামারী, সন্ত্রাসবাদ, জলবায়ু বদল মোকাবিলার প্রয়োজনীয়তা সহ বিশ্বের সামনে বড় হয়ে ওঠা সমস্যাগুলি নিয়ে। আফগানিস্তান পরিস্থিতি, সন্তাসবাদ, মৌলবাদের ওপর তার প্রভাবে, উপমহাদেশে চিনের দাপট, প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধির রাস্তা নিয়েও প্রধানমন্ত্রীর মার্কিন সফরে আলোচনা হতে পারে। কোয়াড সামিট থেকে বড়ৃ কিছু প্রাপ্তির আশায় রয়েছে ভারত। বর্তমানে গোষ্ঠীর বাকি তিন সদস্যের সঙ্গে মজবুত সম্পর্কে আছে ভারতের, বিশেষতঃ অস্ট্রেলিয়ার সঙ্গে। তাকে আরও সুসংহত করতে চায় নয়াদিল্লি।#WATCH | PM Narendra Modi departs from New Delhi for a 3-day visit to US to attend the first in-person Quad Leaders’ Summit, hold bilateral meetings, and address United Nations General Assembly pic.twitter.com/hxNeQEKMH1
— ANI (@ANI) September 22, 2021