Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mi 17 Crash: মাঝ আকাশে হেলিকপ্টারে আগুন, ভাইরাল এই ভিডিও বিপিন রাওয়াতের চপারের নয়

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে তামিলনাড়ুর কান্নুরে ভেঙে পড়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াতের (Bipin Rawat) চপার। প্রতিরক্ষা প্রমুখ ও তাঁর স্ত্রী সহ আরও ১১ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তার পর থেকেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভা

Mi 17 Crash: মাঝ আকাশে হেলিকপ্টারে আগুন, ভাইরাল এই ভিডিও বিপিন রাওয়াতের চপারের নয়

শেষ আপডেট: 8 December 2021 16:18

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে তামিলনাড়ুর কান্নুরে ভেঙে পড়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াতের (Bipin Rawat) চপার। প্রতিরক্ষা প্রমুখ ও তাঁর স্ত্রী সহ আরও ১১ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তার পর থেকেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে একটি হেলিকপ্টারে আগুন ধরে গেছে। তার পর সেটি মুহূর্তেই ভেঙে পড়ছে।

এই ভিডিও আপলোড হতেই টুইটারে রিট্যুইট হতে শুরু করে। অনেকে লাইক করেন। কিন্তু পরে জানা যায়, এই ভিডিও আদ্যন্ত ঝুটো। বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

https://twitter.com/_SirDonBradman_/status/1468543949279166464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468543949279166464%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Fhoaxposed%2Fvideo-of-chopper-on-fire-mid-air-is-not-of-cds-rawats-helicopter-its-a-2020-clip-from-syria%2F778783%2F

তথ্যানুসন্ধান

খতিয়ে দেখা গিয়েছে, ভিডিও ফুটেজে যে হেলিকপ্টারে আগুন লাগতে দেখা যাচ্ছে তা ঘটেছিল ২০২০ সালে। সিরিয়ায় ঘটেছিল এই চপার ক্র্যাশ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই এম আই-১৭ (Mi-17) হেলিকপ্টারটিকে মিসাইল দিয়ে আঘাত করে নামিয়েছিল আল কায়দা জঙ্গিরা। সেই ভিডিওটি সাংবাদিক ও এভিয়েশন বিশেষজ্ঞ বাবাব তাঘভি ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাতে অবশ্য দাবি করা হয়েছিল যে তুরস্কেরস সেনা সিরিয়া-আরব বায়ুসেনার এই হেলিকপ্টারটিকে টার্গেট করেছিল। তা ভেঙে পড়েছিল আল ন্যারাবে। https://twitter.com/BabakTaghvaee/status/1227173709892464640?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1227173709892464640%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Fhoaxposed%2Fvideo-of-chopper-on-fire-mid-air-is-not-of-cds-rawats-helicopter-its-a-2020-clip-from-syria%2F778783%2F

```