Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ফৈজাবাদ হয়েছে অযোধ্যা, এবার রামের কোন ছেলের নামে বদলাচ্ছে সুলতানপুরের নাম?

দ্য ওয়াল ব্যুরো: নাম বদলের পালা অব্যাহত উত্তরপ্রদেশে। রামমন্দির নির্মাণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা, স্থানের অতীতের নাম ফিরিয়ে আনার উদ্যোগও চলছে যোগী আদিত্যনাথের জমানায়। যেমন ২০১৮ সালে ফৈজাবাদের নাম বদলে হয়েছে অযোধ্যা। এবার কি  সুলত

ফৈজাবাদ হয়েছে অযোধ্যা, এবার রামের কোন ছেলের নামে বদলাচ্ছে সুলতানপুরের নাম?

শেষ আপডেট: 28 August 2021 11:21

দ্য ওয়াল ব্যুরো: নাম বদলের পালা অব্যাহত উত্তরপ্রদেশে। রামমন্দির নির্মাণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা, স্থানের অতীতের নাম ফিরিয়ে আনার উদ্যোগও চলছে যোগী আদিত্যনাথের জমানায়। যেমন ২০১৮ সালে ফৈজাবাদের নাম বদলে হয়েছে অযোধ্যা। এবার কি  সুলতানপুরের নাম  বদলাচ্ছে? রামের ছেলে কুশের নামের অনুকরণে সুলতানপুর বদলে কুশ ভওয়ানপুর হতে চলেছে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের কাছে সুলতানপুরের নাম বদলের প্রস্তাব দিয়েছে উত্তরপ্রদেশ রাজস্ব বোর্ড। প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উঠতে পারে। জেলার গ্যাজেটিয়ারের ঐতিহাসিক  রেকর্ডের উল্লেখ করে সুলতানপুর প্রশাসন এক রিপোর্টে বলেছে, ১৩০০ সালে ভর বংশের শাসনে সুলতানপুরের নাম ছিল কুশ ভওয়ানপুর। আলাউদ্দিন খিলজির বাহিনীর অভিযানে কুশ ভওয়ানপুর দখল  হয়। তার নাম বদলে সুলতানপুর হয়। সুলতানপুরের জেলা ম্যাজিস্ট্রেট রভিশ গুপ্তা বলেছেন, কয়েক মাস আগে আমরা জেলা গ্যাজেটিয়ারের ভিত্তির ওপর পুরানো রেকর্ড ঘেঁটে দেখেছি, ১৩০০ সাল নাগাদ আগ্রাসন  চালিয়ে আলাউদ্দিন খিলজির সেনাবাহিনী শহরটাকে ধ্বংস করে তার সুলতানপুর নামকরণ করে। সেই থেকে ওই নামই চলছে। সরকারকে আমরা এইসব নথি কয়েক মাস আগে পাঠাই। ২০১৮র ২১ ডিসেম্বর সুলতানপুরের নাম বদলের দাবি জানিয়েছিলেন লম্ভুয়া দেওমনি দ্বিবেদী কেন্দ্রের বিজেপি বিধায়ক। দাবি করেছিলেন, অতীতে শহরের পরিচিত ছিল কুশকে জড়িয়ে ভিন্ন ভিন্ন নামে। তাই সভা সিদ্ধান্ত নিক, সুলতানপুর নয়, শহরের নাম হবে কুশ ভওয়ানপুর।  

   

```