Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাচ্চাদের ফাটা ঠোঁটের ৩৭ হাজার সার্জারি করেছেন, একটি পয়সাও নেননি এই প্লাস্টিক সার্জন!

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের (kids) ভগবান (god) ডঃ সুবোধ সিং। বিনা পয়সায় ৩৭ হাজার বাচ্চার ফাটা ঠোঁট সার্জারি (free cleft surgery) করে ২৫ হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন উত্তরপ্রদেশের এই সার্জন (surgeon)। সাধারণতঃ বাচ্চাদের এই ত্রুটি ধরা

বাচ্চাদের ফাটা ঠোঁটের ৩৭ হাজার সার্জারি করেছেন, একটি পয়সাও নেননি এই প্লাস্টিক সার্জন!

শেষ আপডেট: 7 November 2021 09:06

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের (kids) ভগবান (god) ডঃ সুবোধ সিং। বিনা পয়সায় ৩৭ হাজার বাচ্চার ফাটা ঠোঁট সার্জারি (free cleft surgery) করে ২৫ হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন উত্তরপ্রদেশের এই সার্জন (surgeon)। সাধারণতঃ বাচ্চাদের এই ত্রুটি ধরা পড়ে জন্মের সময়ই।  অস্ত্রোপচারের প্রয়োজন হয় মুখের এই ত্রুটি সারানোর জন্য। জীবনে প্রতিষ্ঠিত হতে খুব কষ্ট করেছেন (sufferings) তিনি। ১৯৭৯ সালে বাবা মারা যান। সুবোধের বয়স তখন মাত্র ১৩। পড়াশোনার পাশাপাশি অন্য ভাইদের সঙ্গে তিনিও লোকের বাড়ি বাড়ি ঘুরে গগসল, জামাকাপড় কাচার সাবান বিক্রি করতেন। বারাণসীর সংসারটা এভাবেই একটু একটু করে দাঁড়ায়। এখন তাঁর অনেক নামডাক। দক্ষ সার্জন হিসাবে, তবে তার চেয়েও বেশি গরিব-দুঃখী পরিবারের মুখে হাসি ফোটান বলে। ২০০৯ এর অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। ২০১৩র উইম্বলডন মেন সিঙ্গলস ফাইনালেও গেস্ট ছিলেন। গরিবের কষ্ট অনুভব করা ডাক্তার বলেন, আমার কাছে যে বাচ্চাই আসে, তার মধ্যে সেই ছোট্ট সুবোধকে দেখতে পাই, যে মাত্র ১৩ বছরে বাবাকে হারিয়েছিল। আমার বাবা জ্ঞান সিং, মা গিরিরাজ কুমারী (গত বছর প্রয়াত) আমায় গরিবের সেবা করে নীতিনিষ্ঠ জীবন বাঁচতে শিখিয়েছিলেন। আমার মনে হয়, ঈশ্বর আমায় একটা স্বর্গীয়  সেবা করার জন্যই ব্যবসায়ী নয়, প্লাস্টিক সার্জন করেছেন। আবার নিজের অতীতে ফিরে যান তিনি। বলেন, বাবার মৃত্যুর পর গ্র্যাচুইটি বাবদ পাওয়া অর্থ দিয়ে সব ধার-দেনা শোধ করি। দাদাদের সঙ্গে ঘরে তৈরি সাবান, গগলস ফেরি করতে গিয়ে কতবার অপমানিত হয়েছি, যখন ধার দেনা শোধ করতে চেয়েছি। সুবোধ বলে চলেন, ২০০৫ এর ডিসেম্বরের মধ্যে ২৫০০ ফাটা ঠোঁটের সার্জারির টার্গেট নিয়েছিলাম। কিন্তু আমরা একটু বেশি আত্মবিশ্বাসী বলে ধরে নিয়ে দি স্মাইল ট্রেন ইন্ডিয়া টিম আমাদের বলে, ২০০৫ এর শেষে ৫০০টা ফ্রি সার্জারি করলেই হবে। সেই লক্ষ্যমাত্রা ২০০৪ সালেই পূরণ হয়ে যায়। পরের বছর ২৫০০ এর বেশিই সার্জারি করি। এভাবে ভাল কাজেই সারা জীবন কাটিয়ে দেওয়ার ব্রত নিয়েছেন তিনি।        

```