
শেষ আপডেট: 22 July 2021 18:24
दिल्ली में फिर से चला योगी का बुल्डोजर,
योगी सरकार की दिल्ली में बड़ी कार्यवाही,
मदनपुर खादर में सुबह 4 बजे ही कार्यवाही कर सिंचाई विभाग की भूमि पर अवैध कब्जे से रोहंगिया केम्पों को हटाया गया एवं अवैध कब्जे तोड़े गए
उ.प्र.सिंचाई विभाग की 2.10 हेक्टेयर जमीन मुक्त कराई। pic.twitter.com/OIgvOmMqFF
— Dr. Mahendra Singh (@bjpdrmahendra) July 22, 2021
উচ্ছেদ অভিযানে যুক্ত সরকারি কর্তারা জানিয়েছেন, গত ২০ জুলাই দিল্লি প্রশাসনের সঙ্গে কথা বলে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধিদের একটি টিম। সেদিন অভিযানের প্ল্যান স্থির হয়। উত্তরপ্রদেশ জলসেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখলা ভি কে সিং জানান, রাজ্য সরকারের আরও বেশ কিছু জমি দখলদারদের কব্জায় আছে। সেগুলি থেকেও ওদের সরাতে উচ্ছেদ অভিযান হবে। তিনি জানান, মদনপুর খাদারের জমি সংলগ্ন জাকাত ফাউন্ডেশনের জমিতে কিছু রোহিঙ্গা শিবির তৈরি হয়েছিল। কিন্তু ক্রমশঃ শিবির বড় হতে হতে উত্তরপ্রদেশ সরকারের জমিতে ঢুকে পড়ে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও জলশক্তিমন্ত্রী মহেন্দ্র সিং দপ্তরের কর্তাদের রোহিঙ্গাদের সরকারি জমি থেকে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছিলেন। সেইমতো জলসেচ দপ্তরের তদারকিতে দিল্লি পুলিশ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের সহযোগিতায় মদনপুর খাদারের জমি থেকে বেআইনি বসবাসকারীদের তুলে দেওয়া হয়েছে।