Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তীর্থক্ষেত্র ঘোষণা, মথুরা-বৃন্দাবনের ১০ বর্গকিমির মধ্যে মদ, মাংস বিক্রি নিষিদ্ধ, ঘোষণা যোগী প্রশাসনের 

দ্য ওয়াল ব্যুরো: মথুরা-বৃন্দাবনের (mathura-vrindavan) ১০ বর্গকিমি এলাকাকে তীর্থক্ষেত্র (tourist centre) বলে ঘোষণার পর সেখানে মাংস, মদ (meat, alchohol sale) বিক্রির ওপর নিষেধাজ্ঞার (ban) সিদ্ধান্ত ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার (up governmen

তীর্থক্ষেত্র ঘোষণা, মথুরা-বৃন্দাবনের ১০ বর্গকিমির মধ্যে মদ, মাংস বিক্রি নিষিদ্ধ, ঘোষণা যোগী প্রশাসনের 

শেষ আপডেট: 10 September 2021 14:35

দ্য ওয়াল ব্যুরো: মথুরা-বৃন্দাবনের (mathura-vrindavan) ১০ বর্গকিমি এলাকাকে তীর্থক্ষেত্র (tourist centre) বলে ঘোষণার পর সেখানে মাংস, মদ (meat, alchohol sale) বিক্রির ওপর নিষেধাজ্ঞার (ban) সিদ্ধান্ত ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার (up government)। এলাকাটি শ্রীকৃষ্ণ জন্মভূমির আশপাশের। ঘটনাচক্রে দেশব্যাপী গণেশ চতুর্থী পালনের দিনই  মুখ্যমন্ত্রীর দপ্তর (সিএমও) থেকে এই ঘোষণা করা হল। ঘোষণায় বলা হয়েছে, সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকায় পড়ছে ২২টি ওয়ার্ড। সবকটি ওয়ার্ডকে তীর্থকেন্দ্রের মর্যাদা দেওয়া হয়েছে। মথুরা-বৃন্দাবনে মদ, মাংস বিক্রি নিষিদ্ধ করার ঘোষণা প্রথম করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গত মাসে। মুখ্যমন্ত্রী মথুরায় তাঁর ভাষণে  বলেন, যারা মদ, মাংস বিক্রি করছে, তারা এখন থেকে দুধ বিক্রি করুন, যাতে মথুরার গৌরব ফেরে। মথুরায় প্রচুর পরিমাণে দুগ্ধ উত্পাদন হয়। নিষেধাজ্ঞা কার্যকরার প্ল্যান তৈরি করতেও তিনি প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন। বলেন, সাধু-সন্ত ও  জনপ্রতিনিধিদের মত, এখানে মদ, মাংস খাওয়া উচিত নয়। যারা এই ব্যবসায় জড়িত, তাদের পেশা বদলাতে বোঝানোর জন্য কাউন্সেলিং, প্রশিক্ষণের ব্যবস্থা  করুক প্রশাসন। ব্রজ এলাকার সাধুসন্তদের দাবি, আবেগ মাথায় রেখেই মদ, মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হল বলে জানান আদিত্যনাথ। মথুরা সফরে আদিত্যনাথ নোভেল করোনাভাইরাস নির্মূল  করার আবেদন জানান শ্রীকৃষ্ণের কাছে। তিনি বলেন, ব্রিজ ভূমির উন্নয়নে প্রতিটি প্রয়াস চালানো হবে। অর্থের অভাবে হবে না। আমরা এলাকার উন্নয়নে আধুনিক প্রযুক্তির সঙ্গে:P  সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের মিশেল ঘটাতে চাইছি।


```