Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ইসরোর প্রশিক্ষণ শিবিরে বর্ধমানের দুই পড়ুয়া, মহাকাশ নিয়ে অপার আগ্রহ কুশারী আর সপ্তকের

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ’ইসরো’ সবুজ সংকেত দেওয়ায় দুই স্কুল পড়ুয়া কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষের আকাঙ্খা এবার পূরণ হতে চলেছে।

ইসরোর প্রশিক্ষণ শিবিরে বর্ধমানের দুই পড়ুয়া, মহাকাশ নিয়ে অপার আগ্রহ কুশারী আর সপ্তকের

কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষ

শেষ আপডেট: 9 April 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে পূর্ব বর্ধমানের একই স্কুলের দুই পড়ুয়া। ছোট বয়সেই তাদের মধ্যে তৈরি হয়েছিল মহাকাশ নিয়ে জানার আগ্রহ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ’ইসরো’ সবুজ সংকেত দেওয়ায় এই দুই স্কুল পড়ুয়া কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষের সেই আকাঙ্খা এবার পূরণ হতে চলেছে। তাঁরা ’ইসরোর’ বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এই খবরে খুশি দুই পড়ুয়ার পরিবার ও স্কুল কর্তৃপক্ষ । 

ইসরোয় প্রশিক্ষণ লাভের সুযোগ পাওয়া ছাত্রী কুশারী চক্রবর্তীর বাড়ি মেমারি শহরে। আর ছাত্র সপ্তক ঘোষের বাড়ি হুগলির বৈঁচিতে। দুজনেই মেমারির ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। তাঁরা আগামী ১৮ মে ’ইসরোর’ সেন্টারে পৌঁছবে। সেখানকার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে। 

ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল অরুণকান্তি নন্দী বলেন, “খুব সহজেই  কুশারী ও সপ্তক ’ইসরোর’ প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছে এমনটা নয়। ইসরোর’ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পাওয়ার জন্য কুশারী ও সপ্তককে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সারা ভারত থেকে দু লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল। ৭ এপ্রিল ফল প্রকাশ হলে দেখা যায় সফল হয়েছে মাত্র ০.১৭৫  শতাংশ পরীক্ষার্থী।" 

কুশারী ও সপ্তকের বাবা-মা জানান, তারা যখন খুব ছোট, তখনই ওদের মহাকাশ নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে তারা। সেই মতোই তারা পড়াশোনা চালিয়ে যায়। 

অরুণকান্তি নন্দী বলেন, "ছাত্র ছাত্রীদের প্রতিভা খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার প্রচেষ্টার ফল আমরা পেলাম। এর আগেও আমাদের স্কুলের এক ছাত্র ’ইসরোর’ প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিল। এবার সুযোগ পেল আমাদের স্কুলের একজন ছাত্র ও একজন ছাত্রী। দুই পড়ুয়ার এই সাফল্য সর্বভারতীয় স্তরে আমাদের স্কুলকে গর্বিত করেছে।"


```