Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জমি বিবাদের জের! আসানসোলের রাস্তায় তরোয়াল হাতে তাণ্ডব দুই প্রতিবেশীর, তারপর…

স্থানীয় সূত্রে খবর, কুলটির মনোবেড়িয়া এলাকায় দুই পরিবারের ঝামেলা নতুন নয়।

জমি বিবাদের জের! আসানসোলের রাস্তায় তরোয়াল হাতে তাণ্ডব দুই প্রতিবেশীর, তারপর…

জমি বিবাদকে কেন্দ্র করে আসানসোলের রাস্তায় ধুন্ধুমার

শেষ আপডেট: 17 November 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তরোয়াল হাতে রীতিমতো যুদ্ধ শুরু করেন প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা। ওঠে গুলি চালানোর অভিযোগও। ঘটনায় উভয়পক্ষের তিন জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা পর্যন্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে তদন্ত শুরু করেছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, কুলটির মনোবেড়িয়া এলাকায় দুই পরিবারের ঝামেলা নতুন নয়। অভিযোগ, দুই বাড়ির মাঝে একটা কমন জায়গা আছে। যার দাবি নিয়েই দুই পরিবারের মধ্যে অশান্তির শুরু। এতদিন স্থানীয়রা বিষয়টি সামাল দিলেও রবিবার কোনওভাবেই আটকানো যায়নি যুদ্ধ। এবার একেবারে তরোয়াল ও বন্দুক হাতে রাস্তায় নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’‌পক্ষ।

পুলিশ সূত্রে খবর, এদিন জমি নিয়ে বিবাদ চরমে ওঠে। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তরোয়াল হাতে ছুটে আসে দু’পক্ষই। অশান্তির মধ্যে পড়েন দুই পরিবারের মহিলারাও। তাতে আরও সরগরম হয়ে ওঠে এলাকা। বিষয়টি নজরে আসতে থমকে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। ব্যহত হয় যান চলাচল। তবে গুলি চললেও তাতে কেউ হতাহত হয়নি বলে খবর।

আক্রান্ত প্রতিবেশী মহম্মদ শাহিদের অভিযোগ, তাঁর প্রতিবেশী নঈম আক্তার ও তার ছেলেরা রড, লাঠি দিয়ে মারধর করেছে। ছাড়া হয়নি বাড়ির মহিলাদেরও। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করলে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বরাকর কল্যানেশ্বরী রাস্তার মনবেড়িয়া মোড় সংলগ্ন এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় শাহিদের পরিবার। পাশাপাশি একটি বন্দুক ও রাইফেল পুলিশ বাজেয়াপ্ত করেছে।

ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। নতুন করে সেখানে আর যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে সে কারণে বিশাল সংখ্যক পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে খবর।


```