Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাঁকসায় বন্ধ কারখানার আবাসন থেকে উদ্ধার ২ পরিযায়ী শ্রমিকের দেহ

চলতি মাসের ৮ তারিখ থেকে ওই এলাকায় একটি কারখানা বন্ধ ছিল। তার ভিতরে থাকা শ্রমিক আবাসনে ওই শ্রমিক থাকতেন।

কাঁকসায় বন্ধ কারখানার আবাসন থেকে উদ্ধার ২ পরিযায়ী শ্রমিকের দেহ

প্রতীকি ছবি

শেষ আপডেট: 19 January 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: কাঁকসার বামুনারা শিল্প তালুকের একটি শ্রমিক আবাসনের দরজা ভেঙে উদ্ধার করা হল দুই শ্রমিকের দেহ। তাঁরা উত্তরপ্রদেশ থেকে এরাজ্যে এসেছিলেন বলে জানা গেছে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

চলতি মাসের ৮ তারিখ থেকে ওই এলাকায় একটি কারখানা বন্ধ ছিল। তার ভিতরে থাকা শ্রমিক আবাসনে ওই শ্রমিক থাকতেন। রবিবার সকালে তাঁদের এক আত্মীয় গিয়ে দরজা ধাক্কা দেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বিছানায় দুই শ্রমিকের দেহ পড়ে রয়েছে। 

মৃতদের নাম ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা। খবর দেওয়া হয় কাঁকসা খানায়। পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। 

কীভাবে এই দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।


```