Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেন প্রকাশ্যে নমাজ? পাল্টা মাইকে ভজন, ধর্মীয় স্লোগান গুরগাঁও বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: টানা চার সপ্তাহ ধরে গুরগাঁওয়ের (gurgaon residents) একদল বাসিন্দা সেক্টর ৪৭ এলাকায় প্রকাশ্যে নমাজে (namaz) প্রবল আপত্তি জানালেন। মূল জায়গা থেকে ১০০ মিটার দূরে শুক্রবারের নমাজ পাঠের নির্দেশ দেয় পুলিশ। কিন্তু তাতেও আপত্তি  তু

কেন প্রকাশ্যে নমাজ? পাল্টা মাইকে ভজন, ধর্মীয় স্লোগান গুরগাঁও বাসিন্দাদের

শেষ আপডেট: 16 October 2021 03:17

দ্য ওয়াল ব্যুরো: টানা চার সপ্তাহ ধরে গুরগাঁওয়ের (gurgaon residents) একদল বাসিন্দা সেক্টর ৪৭ এলাকায় প্রকাশ্যে নমাজে (namaz) প্রবল আপত্তি জানালেন। মূল জায়গা থেকে ১০০ মিটার দূরে শুক্রবারের নমাজ পাঠের নির্দেশ দেয় পুলিশ। কিন্তু তাতেও আপত্তি  তুলে নমাজ পাঠের নতুন স্থলের দিকে দল বেঁধে স্লোগান দিয়ে এগনোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। ৭০-৮০ জনের হাতে ছিল প্ল্যাকার্ড। পুলিশ নিশ্ছিন্দ্র নিরাপত্তার বেড়ি তুলে তাদের আটকে দেয়। সংঘাত এড়াতে এলাকার মুসলিমদের (muslims) সুভাষ চক এলাকা থেকে নমাজ পাঠের স্থলে পৌঁছতে বলে পুলিশ। এসিপি সদর আমন যাদব বলেন, শান্তিপূর্ণ ভাবেই নমাজের প্রার্থনা হয়েছে। গত সপ্তাহে আমরা দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করি। সমস্যা মেটানোর লক্ষ্যে এগচ্ছি আমরা। বেলা বারোটার পর স্থানীয় বাসিন্দারা নমাজ পাঠের স্থল থেকে কিছুটা দূরে জড়ো হয়ে ধর্মীয় স্লোগান দিতে থাকে, মাইক, পোর্টেবল স্পিকার নিয়ে ভজন, ধর্মীয় গান (religious song) শুরু করে। প্রকাশ্য স্থানে নমাজ পাঠ বন্ধ করতে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেও স্লোগান দেয় তারা। প্রকাশ্যে নমাজ পাঠের জন্য নির্ধারিত ৩৭টি এলাকার মধ্যে আছে সেক্টর ৪৭। ২০১৮ সালে একাধিক বাধাবিপত্তির মধ্যে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে প্রশাসন বৈঠক করে। সেখানেই রফা হয়, কোন  কোন জায়গায় প্রকাশ্যে নমাজ পড়া যাবে। তবে বাসিন্দাদের দাবি, এটা পাকাপাকি বন্দোবস্ত নয়, শুধু একদিনের অনুমতি দেওয়া হয়েছে। গত তিন বছর ধরে  নমাজ স্থলে আসা এক ব্যক্তির কথায়, মাত্র গত কয়েক সপ্তাহ ধরে এত কথা হচ্ছে। আসলে অশান্তি পাকিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কিছু লোক। এ মাসেই পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে নাগরিক সংগঠন গুরগাঁও নাগরিক একতা মঞ্চ জানিয়েছে, তিনটি সেক্টরে গত কয়েক মাস ধরে প্রার্থনাস্থল বন্ধই করে দেওয়া হয়েছে।


```