
শেষ আপডেট: 25 October 2021 11:37
মিশ্র জানিয়েছেন, আশ্রম-৩ এর শ্যুটিংয়ে বিতর্কের পর আমরা একটা স্থায়ী গাইডলাইন জারি করব। এবার প্রডিউসার, ডিরেক্টরকে যে কোনও ধর্মের অনুভূতিতে আঘাত করা দৃশ্যের শ্যুটিং করতে হলে অনুমতি চাওয়ার আগে প্রশাসনের কাছে স্ক্রিপ্ট জমা দিতে হবে। নরোত্তমের প্রশ্ন, কেন শুধু হিন্দু ধর্ম নিয়েই বিজ্ঞাপন, সিনেমা হয়? আমরা এর তীব্র বিরোধী। সাহস থাকলে অন্য ধর্ম নিয়েও করুন দেখি। গতকাল ঝায়ের সেটে তাণ্ডব চালিয়ে বজরং দলের নেতা সুশীল সুরহেলেও ওয়েব সিরিজের নাম বদলের দাবি করে বলেছিলেন, আমরা আজ শুধু এখানে প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে গেলাম। প্রকাশ ঝা বলেছেন, নাম বদলের ব্যাপারে কথাবার্তা বলছেন। আবারও বলছি, সিরিজের নাম আশ্রম রাখা চলবে না, নয়তো ভোপালে শ্যুটিং হবে না। আশ্রম ১, আশ্রম ২ এর পর এখন আশ্রম ৩ এর শ্যুটিং হচ্ছে। প্রকাশ ঝা আশ্রমে দেখিয়েছেন, গুরু মহিলাদের সম্মানহানি করছেন। গির্জা বা মাদ্রাসার ওপর এরকম ছবি করার সাহস আছে ওঁর! এদিকে সমকামী দম্পতির করোয়া চৌথের ডাবরের বিজ্ঞাপনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। বলেছেন, এটা সিরিয়াস ব্যাপার। ডিসিপিকে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কোম্পানিকে বিজ্ঞাপনটি তুলে নিতে বলা হবে, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#WebSeries #Aashram-3 के विवाद के बाद प्रदेश सरकार फिल्मांकन को लेकर एक नई गाइडलाइन जारी करने जा रही है।
अब शूटिंग से पहले जिला प्रशासन को स्क्रिप्ट दिखानी होगी और उस पर अनुमति मिलने के बाद ही शूटिंग की जा सकेगी। pic.twitter.com/n0idTGCQGA — Dr Narottam Mishra (@drnarottammisra) October 25, 2021