Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালককে নিয়ে উধাও, বিয়ে, যৌন নিগ্রহ! গ্রেফতার টিনএজ মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: কিশোরীর বিরুদ্ধে নাবালককে (minor) বিয়ে, তার ওপর যৌন নির্যাতনের (sexual abuse) অভিযোগ। তামিলনাড়ুর টিনএজ মেয়েটিকে (teenage girl) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৬ আগস্ট দুজনে নিখোঁজ হলে ছেলেটির অভিভাবকরা থানায়

নাবালককে নিয়ে উধাও, বিয়ে, যৌন নিগ্রহ! গ্রেফতার টিনএজ মেয়ে

শেষ আপডেট: 30 August 2021 11:29

দ্য ওয়াল ব্যুরো: কিশোরীর বিরুদ্ধে নাবালককে (minor) বিয়ে, তার ওপর যৌন নির্যাতনের (sexual abuse) অভিযোগ। তামিলনাড়ুর টিনএজ মেয়েটিকে (teenage girl) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৬ আগস্ট দুজনে নিখোঁজ হলে ছেলেটির অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। মেয়েটির বয়স ১৯, ছেলেটির ১৭। আরও পড়ুন---টোকিওতে ভারতের লজ্জা! কারচুপির অভিযোগে ব্রোঞ্জ পদক কেড়ে নেওয়া হল বিনোদের মেয়েটি পড়াশোনা ছেড়ে দিয়ে পোল্লাচির কাছে একটি পেট্রল পাম্পে কাজ করত। কয়েক মাস আগে ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব হয়। ছেলেটি বারো ক্লাসে পড়ছিল। প্রায়ই তাদের দেখা হত।  মেয়েটি নাবালক ছেলেটির প্রেমে পড়ে এক বছর আগে, যদিও তারা ভিন সম্প্রদায়ের। দুজনে বেপাত্তা হওয়ার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়েটি ছেলেটিকে নিয়ে পালিয়েছে। দিন্দিগুলে তারা বিয়ে করেছে, কোয়োম্বাটুরে একসঙ্গে থাকে।  পোল্লাচির মহিলা পুলিশের টিম হানা দিয়ে দুজনকে পাকড়াও করে। একটি সূত্রে অবশ্য বলা হয়েছে, মেয়েটিই নাবালককে সঙ্গে নিয়ে থানায় এসে ধরা দেয়। নাবালককে যৌন নির্যাতনের দায়ে  মেয়েটির বিরুদ্ধে ২০১২ সালের শিশু যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো) ধারায় মামলা রুজু করা হয়। মেয়েটিকে মহিলা আদালতে তোলা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ছেলেটিকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যৌন নিগ্রহ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছেলেটির পরিচয় গোপন রাখা হয়েছে।        

```