Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সবচেয়ে ভাল দরদাতা হিসাবে বাছাই, এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা সন্সের হাতে

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত হিল্লে হল ঋণ জর্জরিত (debt ridden) এয়ার ইন্ডিয়ার (air india)।  ভারতীয় বিমান ব্যবসার দুনিয়ার মহারাজা বলে পরিচিত এয়ার ইন্ডিয়া টাটা সন্সের (tata sons)হাতে যাচ্ছে। এই সরকার পরিচালিত বিমান কোম্পানির নিলামে (bidding

সবচেয়ে ভাল দরদাতা হিসাবে বাছাই, এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা সন্সের হাতে

শেষ আপডেট: 1 October 2021 07:01

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত হিল্লে হল ঋণ জর্জরিত (debt ridden) এয়ার ইন্ডিয়ার (air india)।  ভারতীয় বিমান ব্যবসার দুনিয়ার মহারাজা বলে পরিচিত এয়ার ইন্ডিয়া টাটা সন্সের (tata sons)হাতে যাচ্ছে। এই সরকার পরিচালিত বিমান কোম্পানির নিলামে (bidding) সবচেয়ে ভাল দরদাতা (bidder)হিসাবে বাছাই (selected)  করা হল টাটা সন্সকে,  নুন থেকে সফটওয়্যার ব্যবসায় যারা বিরাট সাম্রাজ্যের মালিক। ব্লুমবার্গ  সংবাদ সংস্থা জানাচ্ছে, ভারতেরই আরেক বিমান কোম্পানি স্পাইসজেট লিমিটেডের প্রমোটার অজয় সিংয়ের অফারের পরিবর্তে টাটা সন্সকেই বাছাই করার যে প্রস্তাব সরকারি  কর্তারা দিয়েছেন, তা গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী। টাটা সন্সের  মুখপাত্র এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। সংবাদ সংস্থা  রয়টার্সের তরফে প্রতিক্রিয়া চাওয়া হলে কিছু বলতে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখপাত্রও। এয়ার ইন্ডিয়াও  কিছু জানায়নি। লোকসানে চলছে বলে জানিয়ে এয়ার ইন্ডিয়ার গোটা মালিকানা বেচে দেওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ২০১২ থেকে বেইলআউটের মাধ্যমে কোনওক্রমে টিঁকিয়ে রাখা হয়েছিল বিমান সংস্থাকে। সরকারি কর্তাদের বক্তব্য, এয়ার ইন্ডিয়া চালাতে দৈনিক সরকারের লোকসান হয় প্রায় ২০০  মিলিয়ন টাকা। সব মিলিয়ে তার লোকসানের বহর বেড়ে দাঁড়িয়েছে ৭০০ বিলিয়ন টাকার ওপর। তিন বছর আগে এয়ার ইন্ডিয়ার মালিকানার সংখ্যাগরিষ্ঠ অংশ নিলামে বিক্রির চেষ্টা হয়েছিল। কিন্তু কেউই তখন আগ্রহ দেখায়নি। কোনও দরই আসেনি। বাধ্য হয়ে সরকার একাধিক শর্ত শিথিল করে। করোনা মহামারীজনিত পরিস্থিতিতে বেশ কয়েকবার ডেডলাইনও বাড়ানো হয়।    

```