Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জেল চত্বরে সিআইডি অফিসারদের প্রাণে মারার হুমকি! গ্যাংস্টার সুবোধের নামে নতুন করে এফআইআর

সোমবার কুখ্যাত দুষ্কৃতী সুবোধকে আসানসোল আদালতে তোলা হয়েছিল। সেখানে তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বিচারকের কাছে আবেদন জানিয়েছিল সিআইডি।

জেল চত্বরে সিআইডি অফিসারদের প্রাণে মারার হুমকি! গ্যাংস্টার সুবোধের নামে নতুন করে এফআইআর

সুবোধ সিং

শেষ আপডেট: 1 July 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল জেল চত্বরে গাড়ি থেকে নামার পরে সিআইডি আধিকারিকদের প্রাণে মারার হুমকি দিল গ্যাংস্টার সুবোধ সিং। এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানায় সুবোধের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেছেন সিআইডি আধিকারিকরা। 

সোমবার কুখ্যাত দুষ্কৃতী সুবোধকে আসানসোল আদালতে তোলা হয়েছিল। সেখানে তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বিচারকের কাছে আবেদন জানিয়েছিল সিআইডি। কিন্তু সুবোধের হয়ে কোনও আইনজীবী উপস্থিত না হওয়ায় বিচারক তাকে ৩ জুলাই পর্যন্ত আসানসোল জেল হেফাজতে রাখা নির্দেশ দেন। এরপরেই কোর্ট থেকে এই দুষ্কৃতীকে নিয়ে আসানসোল জেলের দিকে রওনা দেন সিআইডি অফিসাররা। অভিযোগ, জেল চত্বরে পৌঁছনোর পরে পুলিশ ভ্যান থেকে নামার সময়ে সিআইডির অফিসারদের মারার হুমকি দেয় সুবোধ। এরপরে তার বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন সিআইডি আধিকারিক।

সিআইডি সূত্রে খবর, ২০২২ সালে রানিগঞ্জের সোনা ব্যবসায়ীর দোকানে ডাকাতির মামলায় তাকে বিহারের জেল থেকে আসানসোলে আনা হয়েছে। তাছাড়া রাজ্যে যেসব খুন, ডাকাতি, তোলাবাজির ঘটনায় সুবোধ জড়িত সেই মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। ব্যারাকপুরের ডি-বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানো ঘটনা, সম্প্রতি ওই ব্যবসায়ীর ছেলেকে তোলা চেয়ে হুমকি দেওয়া সহ বিজেপি নেতা মনীশ শুক্লা, কয়লা মাফিয়া রাজু ঝার খুনে সে জড়িত রয়েছে।

এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, "একটা অভিযোগ রাজ্য পুলিশের সিআইডির তরফে আসানসোল দক্ষিণ থানায় করা হয়েছে। তাতে বলা হয়েছে সুবোধ সিং নামে এক দুষ্কৃতী অফিসারদের হুমকি দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

স্বাভাবিকভাবেই গ্যাংস্টারের এই হুমকির ঘটনা জানাজানি হওয়ার পরে, রাজ্য পুলিশমহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিআইডির উচ্চ পদস্থ আধিকারিক ইতিমধ্যেই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে। 


```