Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাইপেন্ড চালুর দাবিতে সরব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপিটি কোর্সের পড়ুয়ারা

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল হলেও সরকারি কোর্সের সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ পড়ুয়াদের।

স্টাইপেন্ড চালুর দাবিতে সরব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপিটি কোর্সের পড়ুয়ারা

শেষ আপডেট: 19 October 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি কোর্সে স্টাইপেন্ড চালু করার দাবি জানালেন পড়ুয়ারা। পাশাপাশি, সরকারি মেডিক্যাল কলেজের সমস্ত সুবিধাও দাবি করেছেন তারা। 

২০০৭ সালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপিটি কোর্স চালু হয়। একইসঙ্গে রাজ্যের মধ্যে এসএসকেএম হাসপাতালেও এই কোর্স চালু হয়েছে। পরবর্তীকালে এসএসকেএম হাসপাতালে এমপিটি কোর্স চালু করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল হলেও সরকারি কোর্সের সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ পড়ুয়াদের। চার বছরের এই কোর্সে প্রায় ৫০ জন পড়ুয়া রয়েছেন। 

বর্ধমান মেডিক্যাল কলেজের বিপিটি ইন্টার্ন শুভদীপ মোদক বলেন,"বর্ধমান মেডিক্যাল কলেজ সরকারি হলেও পড়ুয়াদের অতিরিক্ত কোর্স ফি দিয়ে পড়াশোনা করতে হয়। অথচ এসএসকেএম মেডিক্যাল কলেজে সমস্ত সুযোগ সুবিধা পান পড়ুয়ারা। এছাড়া, পড়ুয়ারা কোনও স্টাইপেন্ড পান না। চার বছরের কোর্স হলেও পড়ুয়াদের জন্য কোনও হস্টেলের ব্যবস্থা নেই। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্যভবনেও জানানো হয়েছে। 

পড়ুয়াদের দাবি, অবিলম্বে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপিটি পড়ুয়াদের জন্য স্টাইপেন্ড চালু করতে হবে। মাসে ১০ হাজার টাকা স্টাইপেন্ড দিতে হবে। এছাড়া, হোস্টেল সহ অন্যান্য সুযোগ সুবিধাও দিতে হবে। 

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, " ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিপিটির পাশাপাশি এমপিটি কোর্স চালু করার বিষয়ক পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করা হবে।"


```