Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মান্তরের অভিযোগ তুলে স্কুলে হামলা বজরং দলের, পালিয়ে বাঁচল ছাত্ররা

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগে মধ্যপ্রদেশের বিদিশা জেলায় (Vidisha District) এক মিশনারি স্কুলে ধর্মান্তরের অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ওই অভিযোগ ভাইরাল হয়েছিল। আটজন ছাত্রও ধর্মান্তরের অভিযোগ করেছিল বলে জানা যায়। সোমবার বজরং দলের কয়েকজন কর্মী

ধর্মান্তরের অভিযোগ তুলে স্কুলে হামলা বজরং দলের, পালিয়ে বাঁচল ছাত্ররা

শেষ আপডেট: 7 December 2021 04:25

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগে মধ্যপ্রদেশের বিদিশা জেলায় (Vidisha District) এক মিশনারি স্কুলে ধর্মান্তরের অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ওই অভিযোগ ভাইরাল হয়েছিল। আটজন ছাত্রও ধর্মান্তরের অভিযোগ করেছিল বলে জানা যায়। সোমবার বজরং দলের কয়েকজন কর্মী এবং স্থানীয় কয়েকশ মানুষ ওই স্কুলে হামলা করে। তারা স্কুলভবন লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। সেই সময় স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রদের অঙ্ক পরীক্ষা চলছিল। বিদিশার গঞ্জ বাসোদা অঞ্চলে অবস্থিত সেন্ট যোসেফ স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনি বলেন, তাঁর কাছে আগেই খবর ছিল, স্কুলে হামলা হতে পারে। তিনি পুলিশকে বলে রেখেছিলেন। সেলফোনে তোলা ফুটেজে দেখা যায়, স্কুল ভবনের বাইরে বিরাট জনতা জড়ো হয়েছে। তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পুলিশ জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। স্কুলের ছাত্র ও অন্যান্য কর্মীরা হামলার সময় পালিয়ে যান। পরে ছাত্ররা দাবি করে, তাদের ফের অঙ্ক পরীক্ষা নিতে হবে। ব্রাদার জন ধর্মান্তরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ধর্মান্তরিত হয়েছে বলে যে ছাত্রদের নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, তারা আদৌ স্কুলের ছাত্র নয়। বজরং দলের স্থানীয় নেতা নীলেশ আগরওয়াল বলেন, ধর্মান্তরের অভিযোগ নিয়ে তদন্ত হওয়া দরকার। যদি দেখা যায়, সত্যিই ধর্মান্তর হয়েছিল, তাহলে বুলডোজার দিয়ে ওই স্কুল গুঁড়িয়ে দেওয়া উচিত। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রোশন রাই বলেন, স্কুলে হামলার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। ওই স্কুলে সত্যিই ধর্মান্তর হয় কিনা তা নিয়েও তদন্ত হবে।

```