Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কুলটি থেকে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ

কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী মন্দির এলাকার একটি বাড়িতে আগেয়াস্ত্র মজুত করার খবর আসে তদন্তকারীদের কাছে।

ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কুলটি থেকে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ

বাজেয়াপ্ত অস্ত্র

শেষ আপডেট: 24 November 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ঝাড়খণ্ড-বাংলা সীমান্ত আসানসোলের কুলটি থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ আগেয়াস্ত্র উদ্ধার করে বলে খবর। পুলিশের অনুমান, বিহার থেকেই এত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে।

শনিবার সন্ধের পর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী মন্দির এলাকার একটি বাড়িতে আগেয়াস্ত্র মজুত করার খবর আসে তদন্তকারীদের কাছে। এরপরই যৌথভাবে হানা দেয় এসটিএফ ও কুলটি থানার পুলিশএদিন অভিযান চালাতেই ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ১০টি পাইপগান, ৫০ রাউন্ড ৮ এমএম ও চার রাউন্ড ৯ এমএম কার্তুজ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম মিনারুল ইসলাম (৩৩) ও সফিকুল ইসলাম (৩৭)। দু’জনেই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দাতারা বিভিন্ন রাজ্যে বেআইনি অস্ত্র পাচার করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে অভিযুক্তরা সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে বলে খবর। তবে ঠিক কী উদ্দেশে এই অস্ত্র মজুত করা হয়েছিল বা সেটি কোথায় পাচার করা হত তা জানার চেষ্টা চলছে।

চলতি মাসের ৯ তারিখেই কলকাতায় বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গেছিল। শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। এরপরই অভিযান চালিয়ে পাঁচটি আগেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈঠক খানা রোডে আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তর। পুলিশকে দেখা মাত্র ভয় পেয়ে পালাতে গেলেই বিহারের বাসিন্দা মহম্মদ ইসমাইলকে পাকড়াও করা হয়


```