Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রেম প্রত্যাখ্যান, যুবতীর বাড়িতে সেক্স টয়, পর্ন সাইটে ফোন নম্বর! ধৃত যুবক

দ্য ওয়াল ব্যুরো: যুবতীকে (girl) কিছুতেই রাজি করানো যাচ্ছে না। প্রেমের প্রস্তাবে (love) সাড়া দিচ্ছে না সে। তাই তাকে বিব্রত করে  'শিক্ষা দিতে' বদমায়েশি বুদ্ধি প্রয়োগ করল মুম্বইয়ের যুবক। ২৬ বছরের ছেলেটি মেয়েটির বাড়িতে ই কমার্সে ওয়েবসাইটের

প্রেম প্রত্যাখ্যান, যুবতীর বাড়িতে সেক্স টয়, পর্ন সাইটে ফোন নম্বর! ধৃত যুবক

শেষ আপডেট: 10 September 2021 10:32

দ্য ওয়াল ব্যুরো: যুবতীকে (girl) কিছুতেই রাজি করানো যাচ্ছে না। প্রেমের প্রস্তাবে (love) সাড়া দিচ্ছে না সে। তাই তাকে বিব্রত করে  'শিক্ষা দিতে' বদমায়েশি বুদ্ধি প্রয়োগ করল মুম্বইয়ের যুবক। ২৬ বছরের ছেলেটি মেয়েটির বাড়িতে ই কমার্সে ওয়েবসাইটের মাধ্যমে দিনেক পর দিন সেক্স  টয় (sex toys) পাঠাতে থাকে। এখানেই না থেমে  মেয়েটির ফোন নম্বরও তুলে দেয় পর্নোগ্রাফি সাইটে (porn site)। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে  যায় তার কুকীর্তি। তাকে শনাক্ত  করে গ্রেফতার করল মুম্বই পুলিশ (mumbai police) পুলিশ জানিয়েছে, কুণাল আনগোলকর নামে যুবকটি ২১ বছরের ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া পায়নি। তাই ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে কয়েক মাস ধরে সে তার বাড়িতে ই  কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সেক্স টয় পাঠাতে  থাকে। ফেব্রুয়ারিতে মালাদ থানায় যুবতী নালিশ দায়ের  করে, তাঁর বাড়িতে নিয়মিত সেক্স টয় পাঠাচ্ছে কেউ যাতে প্রবল বিব্রত বোধ  করছেন তিনি। ভারতীয় দণ্ডবিধি,  তথ্যপ্রযুক্তি আইনের নানা ধারায় মামলা রুজু করা হয়। সাইবার মামলা হওয়ায় সেটি হস্তান্তরিত  করা হয় মুম্বই পুলিশের সাইবার সেলকে। তারা প্রথমে ক্যুরিয়র কোম্পানির  মাধ্যমে অভিযুক্ত যুবকের ঠিকানা জোগাড় করার চেষ্টা  করে। ওই কোম্পানিই মেয়েটির বাড়িতে সেক্স টয় ডেলিভারি দিত। কিন্তু তাতে লাভ হয়নি  কেননা অভিযুক্ত ছেলেটি কোথাও নিজের নাম বা ঠিকানা উল্লেখ করেনি। এরপর পুলিশ তাকে খুঁজে বের করতে ভিপিএন সংক্রান্ত তথ্য জোগাড় করতে  থাকে। কিন্তু সেখানেও ধাক্কা খায় তারা। কেননা ছেলেটি যতবার মেয়েটির বাড়িতে সেক্স টয় পাঠাত, প্রতিবারই নিজের আইপি অ্যাড্রেস বদলে ফেলত। পুলিশ ওই এলাকার ৫০০ র বেশি সাইবার প্রোভাইডারের স্ক্যান করে। তবে শেষ পর্যন্ত প্রযুক্তিগত অনুসন্ধান ও অন গ্রাউন্ড ইনটেলিজেন্সের মাধ্যমে সাইবার সেল ছেলেটিকে চিহ্নিত করে গ্রেফতার করে।  

```