Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই দাঁড়াস সাপের সঙ্গিনী দখলের লড়াই! বিরল ভিডিও দেখুন

রবিবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হওয়ার পর হালকা একটু রোদ উঠেছিল। সেখানে ফাঁকা জমিতে পাড়ার লোকজন দেখতে পান দুটি সাপ নিজের মধ্যে প্রাণপণ লড়াই করছে।

দুই দাঁড়াস সাপের সঙ্গিনী দখলের লড়াই! বিরল ভিডিও দেখুন

দুই দাঁড়াস সাপের সঙ্গিনী দখলের লড়াই

শেষ আপডেট: 29 July 2024 13:08

দ্য ওয়াল ব্য়ুরো: জলজমিতে দুই সাপের তুমুল লড়াই চলছে। দুজনেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কেউ একে অপরকে এক ইঞ্চিও ছাড়ছে না। এমনই বিরল দৃশ্য দেখা গেল বর্ধমান শহর লাগোয়া হ্যাচারিমাঠ এলাকায়।

বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে হ্যাচারিমাঠ এলাকা। চাষযুক্ত জমি ছাড়াও এখানে জলাভূমি রয়েছে। একাধিক প্রজাতির পাখি, কীটপতঙ্গের দেখা মিলে। তবে গাছ কমে আসায় এলাকার বাস্তুতন্ত্রের উপর যথেষ্ট প্রভাব পড়েছে। বর্ষাকালে একাধিক প্রজাতির সাপের দেখা মেলে। 

রবিবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হওয়ার পর হালকা একটু রোদ উঠেছিল। সেখানে ফাঁকা জমিতে পাড়ার লোকজন দেখতে পান দুটি সাপ নিজের মধ্যে প্রাণপণ লড়াই করছে। "সাপের শঙ্খ" লেগেছে বলে উৎসাহী হয়ে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ভিডিও তুলতে থাকেন। সেই ভিডিও এখন ভাইরাল। 

সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য বলেন, "এক্ষেত্রে দুটোই ঢ্যামনা বা দাঁড়াস সাপ। এটা তাদের মিলন নয়, এটা হয় এলাকা দখলের লড়াই কিংবা সঙ্গিনী দখলের লড়াই। দুটি পুরুষ দাঁড়াস সাপের মধ্যে সাধারণত এই লড়াই হয়ে থাকে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় মেল কমবাট। বিষধর সাপের মধ্যেও এই লড়াই হয়। তবে বেশি চোখে পড়ে ঢ্যামনাই।  মে থেকে জুলাই মাস পর্যন্ত সাপের মিলন হয়।"


```