Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসম-মিজোরাম সীমান্তে ব্যাপক হিংসা, ৬ পুলিশকর্মী হত, দাবি হিমন্তের, পাল্টা জোরামথাঙ্গাও, মিটিয়ে নিতে বললেন শাহ

দ্য ওয়াল ব্যুরো: অসম-মিজোরাম সীমান্ত বিবাদ চরম মাত্রা নিল সোমবার। দুই রাজ্যের সীমান্তে ব্যাপক হিংসা, অশান্তি, গন্ডগোল হয়েছে। অসমের কাছাড় ও মিজোরামের কোলাশিব, এই দুই জেলা সংলগ্ন দুই রাজ্যের সীমান্তে গুলি চলেছে বলেও খবর। সরকারি গাড়ি ভ

অসম-মিজোরাম সীমান্তে ব্যাপক হিংসা, ৬ পুলিশকর্মী হত, দাবি হিমন্তের, পাল্টা জোরামথাঙ্গাও, মিটিয়ে নিতে বললেন শাহ

শেষ আপডেট: 26 July 2021 16:19

দ্য ওয়াল ব্যুরো: অসম-মিজোরাম সীমান্ত বিবাদ চরম মাত্রা নিল সোমবার। দুই রাজ্যের সীমান্তে ব্যাপক হিংসা, অশান্তি, গন্ডগোল হয়েছে। অসমের কাছাড় ও মিজোরামের কোলাশিব, এই দুই জেলা সংলগ্ন দুই রাজ্যের সীমান্তে গুলি চলেছে বলেও খবর। সরকারি গাড়ি ভাঙচুর হয়েছে। অশান্তি, হিংসার জন্য দুই রাজ্যই পরস্পরকে দায়ী করে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে। অসমের ৬ জন পুলিশ অফিসার হিংসার বলি হয়েছেন বলে  দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। ৫০ জনের বেশি জখম হয়েছে। গুলি চলেছে, পাথরবৃষ্টি হয়েছে। শিলংয়ে উত্তরপূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের দুদিন বাদেই হিংসা, অশান্তিতে জড়াল অসম ও মিজোরাম। খবর পেয়ে শাহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে সীমান্ত সমস্যা মিটিয়ে নিতে বলেছেন বলে সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে দুই মুখ্যমন্ত্রী আজকের হিংসার ইস্যুতে ট্যুইটারে পরস্পরকে নিশানা করেছেন, নিজেদের পোস্টে ট্যাগ করেছেন শাহকে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখেছেন, অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার। তিনি হিংসার ভিডিও পোস্ট করেছেন। তাতে লাঠি হাতে উন্মত্ত জনতাকে দেখা যাচ্ছে। অমিত শাহজি, দয়া করে বিষয়টা দেখুন, লিখেছেন জোরামথাঙ্গা। আরেকটি ট্যুইটে দাবি করেছেন,কাছাড় হয়ে মিজেরামে ফেরার সময় নিরীহ মানুষের ওপর হামলা করেছে গুন্ডাবাহিনী, দুষ্কৃতীরা। ছিনতাই, লুঠপাট করেছে। আপনি কী করে এই নৈরাজ্য সমর্থন করছেন, হিমন্তকে তাঁর প্রশ্ন। পাল্টা সোনোয়ালের ট্যুইট, মাননীয় জোরামথাঙ্গাজি, কোলাশিবের (মিজোরাম) এসপি আমাদের বাহিনীকে  ফাঁড়ি থেকে সরিয়ে নিতে বলছেন। তারা না সরা পর্যন্ত ওদের লোকজন হিংসা থামাবে না, কোনও আবেদনই শুনবে না। এই পরিস্থিতিতে কীভাবে আমরা সরকার চালাব? আপনি যত দ্রুত সম্ভব হস্তক্ষেপ করবেন, আশা করছি। পরে  হিমন্ত ট্যুইট করে জানান, তিনি মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। লেখেন, আমি ফের বলেছি, অসম দুই রাজ্যের সীমান্তে শান্তি, স্থিতাবস্থা বজায় রাখবে। প্রয়োজনে আইজল গিয়ে সমস্যা নিয়ে কথা বলায় আমার আগ্রহের কথাও প্রকাশ করেছি। যদিও পাল্টা জোরামথাঙ্গা বলেছেন, যেমনটি আলোচনা হয়েছে, সেইমতো আমার আবেদন, অসম পুলিশকে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ভাইরেঙ্গতে থেকে সরে যেতে বলা হোক। আইজল, কোলাশিব ও মামিত-মিজেরামের তিনটি জেলার সঙ্গে অসমের কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জের ১৬৪.৬ কিমি দীর্ঘ সীমান্ত ঘিরে বিরোধ বহুদিনের। মাঝেমধ্যেই সীমান্তের বিতর্কিত এলাকায় সংঘর্ষ হয় দুই রাজ্যের বাসিন্দাদের। উভয়েই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তোলে। শেষ গন্ডগোল হয়েছিল জুনে। দুই রাজ্যের নিরাপত্তাবাহিনীই পরস্পরের দিকে জোর করে ঢুকে পড়ার অভিযোগ করেছে। শুধু মিজোরাম নয়, মেঘালয়, অরুণাচল প্রদেশেরও সীমান্ত বিরোধ আছে অসমের। এদিকে মিজোরাম সরকার ইতিমধ্যেই সীমান্ত চিহ্নিতকরণ, নির্ধারণের জন্য একটি বাউন্ডারি কমিশন গঠন করেছে, যার মাথায় থাকবেন উপ মুখ্যমন্ত্রী তাওনলুইয়া, ভাইস চেয়ারম্যান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানাকে।  

```