Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নার্সিংহোমের মালিকের গাড়ি লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক ছড়াল বর্ধমান শহরে

রেনেসাঁ টাউনশিপে নার্সিংহোমের মালিক দেবজিৎ ঘোষের বাড়ি। রাতে তাঁর চারচাকা গাড়িটি বাড়ির সামনে রাখাছিল।

নার্সিংহোমের মালিকের গাড়ি লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক ছড়াল বর্ধমান শহরে

শেষ আপডেট: 25 August 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার বর্ধমান শহরে চলল গুলি। রাতের অন্ধকারে একটি নার্সিংহোমের মালিকের চারচাকা গাড়ি লক্ষ্য করে কাছ থেকে গুলি চালানো হয়। 

রেনেসাঁ টাউনশিপে নার্সিংহোমের মালিক দেবজিৎ ঘোষের বাড়ি। রাতে তাঁর চারচাকা গাড়িটি বাড়ির সামনে রাখাছিল। পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখে যায়, একটি বড় চারচাকা গাড়িতে করে এসে দুষ্কৃতীরা গাড়ির পিছনের ডান দিকের কাঁচে গুলি চালায়। এক রাউণ্ড কার্তুজ গাড়ির ভিতর থেকে পাওয়া গিয়েছে।  

রবিবারে গাড়ির মালিক দেবজিৎ ঘোষ লক্ষ্য করেন গোটা বিষয়টি। তিনি পুলিশকে জানালে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পাশাপাশি বেশ কয়েকটি বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা জিতেন্দ্রনাথ চৌধুরী, "এই ঘটনায় আমরা চরম আতঙ্কিত। আমরা বাসিন্দারা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। বাড়ির মালিক দেবজিৎ ঘোষ বলেন, এই ঘটনায় প্রমাণ হল এখানকার নিরাপত্তা নিরাপদ নয়।তা  অবশ্যই চিন্তার বিষয়। 

জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, "তদন্ত শুরু হয়েছে। কী করে গুলি চলল তা দেখছে পুলিশ।"


```