Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন দত্তক মেয়ের বিয়ে, কন্যাদান করে তিনজনের নামে বৃক্ষরোপন শিবরাজের

দ্য ওয়াল ব্যুরো: তিন পালিত কন্যার একসঙ্গে বিয়ে দিলেন শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার বিদিশার এক মন্দিরে এক ছিমছাম, অনাড়ম্বর অনুষ্ঠানে কন্যাদান পর্ব সারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দত্তক নেওয়া কন্যাদের সম্প্রদান অনুষ্ঠানের ফাঁকে শিবরাজ বলেন

তিন দত্তক মেয়ের বিয়ে, কন্যাদান করে তিনজনের নামে বৃক্ষরোপন শিবরাজের

শেষ আপডেট: 16 July 2021 13:11

দ্য ওয়াল ব্যুরো: তিন পালিত কন্যার একসঙ্গে বিয়ে দিলেন শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার বিদিশার এক মন্দিরে এক ছিমছাম, অনাড়ম্বর অনুষ্ঠানে কন্যাদান পর্ব সারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দত্তক নেওয়া কন্যাদের সম্প্রদান অনুষ্ঠানের ফাঁকে শিবরাজ বলেন, আজ একটা বড় দায়িত্ব পালন করতে চলেছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার তিন মেয়ের বিয়ে হচ্ছে আজ। রাধা, প্রীতি, সুমন--এই তিন মেয়ের বিয়ের আনন্দে হিন্দিতে শিবরাজ ট্যুইট করেন, আজ আমার তিন মেয়ে ভবিষ্যতের সুখী জীবনে পা রাখছে। আজকের দিনটা প্রতিটি পিতার কাছেই পবিত্র, সৌভাগ্যের। মনের ভিতরে একটা যুদ্ধ চলছে যেন। মুখ্যমন্ত্রী তিন দত্তক কন্যার বিয়ের আগে তাদের নামে তিনটি বৃক্ষরোপন করেন। ট্যুইট করেন, কখনও এই গাছের ছায়ার তলায় বসে মেয়েদের মনে করব, কখনও ওদের সঙ্গে চা পানের আনন্দ উপভোগ করব। আমার প্রিয় সন্তানরা সবসময় সুখী হোক, এটাই এই বাবার আশীর্বাদ। মিডিয়াকে তিনি বলেন, রাধা, প্রীতি, সুমন আমার কাছে যখন এসেছিল, তখন ওদের বয়স ছিল সাড়ে তিন বছর। ওদের কোনও অভিভাবক না থাকায় আমি নিজের কাছে ওদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিই। সাধনাজি (শিবরাজের স্ত্রী) স্নেহ, মমতা, ভালবাসা দিয়ে ওদের বড় করে তোলেন। আজ সেই মেয়েদের বিয়ে। আমি দারুণ খুশি। শিবরাজ সাংসদ থাকাকালে ওদের দত্তক নিয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী। শিবরাজ তাদের সেবা আশ্রমে রাখেন। বিদিশার সুন্দর সেবাশ্রমে বড় হয়ে ওঠা সাতটি মেয়ে, দুটি ছেলের যাবতীয় দায়দায়িত্ব গ্রহণের শপথ নিয়েছিলেন শিবরাজ। তাদের একজন, ভারতী ভার্মা ২০১৯ এ মারা যায়।  

```