Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসক্রিমের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, বর্ধমানে গ্রেফতার ১

ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। ইটভাটার কর্মীরা দেখতে পেয়ে তাকে স্থানীয় ওষুধের দোকানে নিয়ে যান। ওষুধের দোকানের মালিক খতিয়ে দেখতেই সন্দেহ হয়।

আইসক্রিমের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, বর্ধমানে গ্রেফতার ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 April 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত আইক্রিম বিক্রেতাকে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ।

ঘটনা পূর্ব বর্ধমানের (Bardhaman) নান্দুরের। সোমবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, তিন-চারদিন আগে একটি ইটভাটায় অভিযুক্ত আইসক্রিম বিক্রি করতে আসে। সেখানেই ওই শিশুকন্যাকে আইসক্রিম দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। ইটভাটার কর্মীরা দেখতে পেয়ে তাকে স্থানীয় ওষুধের দোকানে নিয়ে যান। ওষুধের দোকানের মালিক খতিয়ে দেখতেই সন্দেহ হয়। তখন তিনি শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

তবে হাসপাতালে না নিয়ে ওই দোকান থেকে ব্যথার ওষুধ কিনে ফিরে যান ইটভাটার কর্মীরা। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের পরামর্শে পরে শিশুটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। 

সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বর্ধমান মহিলা থানার আধিকারিকরা। শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। এরপর ওই ইটভাটায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সোমবার সকালে অভিযুক্ত সুভাষ বিশ্বাস ওরফে সাধুকে গ্রেফতার করে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।


```