
শেষ আপডেট: 28 June 2021 15:52
LeT Commander Nadeem Abrar arrested. He was involved in several killings. Big success for us: IGP Kashmir Vijay Kumar
(File photo) pic.twitter.com/QxILVC79wX
— ANI (@ANI) June 28, 2021
এদিকে ড্রোনের সাহায্যে সামরিক ঘাঁটিতে হামলা চালানোর নতুন প্রয়াস সোমবার ভেস্তে দিয়েছেন সতর্ক সেনা জওয়ানরা। রতনুচক-কালুচক স্টেশনে নিযুক্ত জওয়ানরা মানবহীন ড্রোনটিকে নিশানা করে গুলি চালান। সেটি ঘটনাস্থল থেকে চলে যায়। রবিবার গভীর রাতে দুটি ড্রোনে বিস্ফোরক ফেলে নাশকতার চেষ্টা হয়েছিল এয়ারফোর্সের ওই স্টেশনে। দুটি বোমা ফেলা হয় সেখানে। দুজন জওয়ান সামান্য আঘাত পান। প্রথম ড্রােনটি রবিবার রাত ১১টা ৪৫ এ, দ্বিতীয়টি রাত ২টো ৪০ নাগাদ দেখা যায় সামরিক স্টেশনের ওপর। ২০০২ সালে ওই স্টেশনেই বড়সড় সন্ত্রাসবাদী হামলায় ১০টি শিশুসহ ৩১ জন নিহত হয়েছিলেন।