Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কীসের ইউপিএ? বললেন মমতা, বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্পের ডাক পাওয়ারের

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর শরদ পাওয়ার (Sarad Power) একসঙ্গে দাঁড়ালে সাংবাদিকদের যে প্রশ্ন করাটা স্বাভাবিক, সিলভার ওক-এর বাইরে সেটাই হল। কংগ্রেসকে (Congress) বাদ দিয়ে কি বিজেপি বিরোধী জোট সম্ভব? আর সেই প্রশ্নের

কীসের ইউপিএ? বললেন মমতা, বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্পের ডাক পাওয়ারের

শেষ আপডেট: 1 December 2021 11:38

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর শরদ পাওয়ার (Sarad Power) একসঙ্গে দাঁড়ালে সাংবাদিকদের যে প্রশ্ন করাটা স্বাভাবিক, সিলভার ওক-এর বাইরে সেটাই হল। কংগ্রেসকে (Congress) বাদ দিয়ে কি বিজেপি বিরোধী জোট সম্ভব? আর সেই প্রশ্নের জবাবে মমতা যতটা কংগ্রেসকে সাইডলাইনে ঠেলতে চাইলেন, গুরুত্বহীন করে দেখাতে চাইলেন, মারাঠা মুলুকের বাজিরাওয়ের গলায় শোনা গেল না সেই স্বর। বরং পাওয়ারের কণ্ঠে স্পষ্ট হল, তিনি এখনও কংগ্রেসকে নিয়েই চলার পক্ষে। মুম্বইয়ে বিশিষ্ট জনদের সভায় তখন একের পর এক প্রশ্ন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিনেত্রী রিচা চাড্ডার প্রশ্ন নেওয়ার আগেই ওই অনুষ্ঠানের সঞ্চালক, গীতিকার জাভেদ আখতার বলেন, প্লিজ আর কারও প্রশ্ন নেওয়া যাবে না। মমতাজির একটা জরুরি বৈঠক রয়েছে। সঙ্গেসঙ্গেই মমতা সভার উদ্দেশে বলেন, দেশের সিনিয়র নেতা শরদ পাওয়ার। তিনি অপেক্ষা করছেন। তাঁর কাছে আমায় যেতে হবে, প্লিজ কিছুমনে করবেন না! আরও পড়ুনঃ আদানি-আম্বানিও চাই, কিষাণও চাই: মুম্বইতে মমতা এরপরেই মমতা যান পাওয়ার হাউসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন দীর্ঘ দিদির সঙ্গে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে মমতা, পাওয়ার যখন বেরিয়ে এলেন তখন বেশ বৃষ্টি হচ্ছে। এদিন কংগ্রেস সম্পর্কে পাওয়ার বলেন, “আমি তো কাউকে বাদ দিয়ে চলার কথা বলছি না। আমি বলছি যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়তে চান তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত!” এরপরেই মমতার দিকেও একই প্রশ্ন ধেয়ে যায়। এও প্রশ্ন করা হয়, আপনারা কি তাহলে ইউপিএ-এর চেয়ারম্যান করতে চাইছেন পাওয়ারকে? জবাবে মমতা স্বভাবসিদ্ধ ঢঙেই গলা চড়িয়ে বলেন, “কীসের ইউপিএ? ইউপিএ বলে কিছু নেই?” কিন্তু দিদি, কংগ্রেসকে বাদ দিয়ে জোট কি সম্ভব? তৃণমূল নেত্রী ফের সেই মেজাজি স্বরেই বললেন, “যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়বে তাঁরাই এক জায়গায় আসবে। যাঁরা লড়ে না তাঁদের দিয়ে কী হবে?” এখানে একটা কথা বলে রাখা ভাল, পাওয়ার একবারও স্পষ্ট বাক্যে বলেননি তিনি কংগ্রেসকে নিয়ে তিনি চলার পক্ষে। আবার মমতাও একথা বলেননি, তিনি কংগ্রেসকে সিলেবাসের বাইরে রাখতে চাইছেন। কিন্তু দু’জনের কথাতেই স্পষ্ট মনোভাব কী! এদিন পাওয়ার-মমতা যখন সাংবাদিক সম্মেলন করছেন তখন পাশেই ছিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক। তিনি এদিনই সকালে সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, পাওয়ার কখনও কংগ্রেসকে বাদ দিয়ে চলার পক্ষে নন। কিন্তু এও ঠিক, কংগ্রেস নেতৃত্বের ব্যাটন নিয়ে যা খুশি করবে তাও তিনি মানবেন না। তবে এদিনের বৈঠকে কংগ্রেস সম্পর্কে যতটা ক্ষিপ্ত স্বরে প্রতিক্রিয়া দিলেন মমতা পাশে দাঁড়িয়ে পাওয়ার যেন তাতে সায় দিলেন না! পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```