Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীকে হাতুড়ি মেরে খুন! রানিগঞ্জে গ্রেফতার অভিযুক্ত

স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুনে অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রানিগঞ্জের শিশু বাগান এলাকায় ঘটনাটি ঘটে।

স্ত্রীকে হাতুড়ি মেরে খুন! রানিগঞ্জে গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 20 September 2024 19:21


দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুনে অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রানিগঞ্জের শিশু বাগান এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম শিল্পী শর্মা। অভিযুক্তের নাম গুড্ডু শর্মা। রানিগঞ্জ থানার পুলিশ গুড্ডুকে গ্রেফতার করেছে। 

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বিয়ের আগে দুজনেই একটি চশমার দোকানের কাজ করতেন। সেই থেকে তাঁদের মধ্যে আলাপ পরিচয় ছিল শিল্পী ও গুড্ডু। ১২ বছর আগে বিয়ে হয় তাঁদের। 

আত্মীয়রা জানিয়েছেন, দম্পত্তির মধ্যে প্রায়ই ঝামেলা হত। সকালে দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়। তার মধ্যে আচমকাই আর্তনাদ করে ওঠেন শিল্পী। সকলেই সেখানে ছুটে যান। ঘরে ঢুকে দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর। শিল্পী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। আত্মীয়দের দাবি, গুড্ডু মানসিক রোগে ভুগছে। তার চিকিৎসা চলছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়। 


```