Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিত গয়ি.....! পাকিস্তানের জয়ে উল্লাস-পোস্ট, রাজস্থানের শিক্ষিকার তারপর কী হল? 

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটে জয়ের আনন্দে (pakistan victory) নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (whatsapp status) বদলে ফেলেন নাফিসা আত্তারি। রাজস্থানের উদয়পুরের বেসরকারি নীরজা  মোদী স্কুলের শিক্ষিকা (school teach

জিত গয়ি.....! পাকিস্তানের জয়ে উল্লাস-পোস্ট, রাজস্থানের শিক্ষিকার তারপর কী হল? 

শেষ আপডেট: 27 October 2021 14:03

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটে জয়ের আনন্দে (pakistan victory) নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (whatsapp status) বদলে ফেলেন নাফিসা আত্তারি। রাজস্থানের উদয়পুরের বেসরকারি নীরজা  মোদী স্কুলের শিক্ষিকা (school teacher) উল্লাস চেপে রাখতে না পেরে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লেখেন, জিত  গয়ি, উই ওয়ান! (jeet gayee) সোস্যাল মিডিয়ায় সেই স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ নাফিসাকে বরখাস্ত (fired) করেন। নাফিসা পোস্টে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি দেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নাফিসার ব্যাপারে স্কুলের পরিচালন কমিটি বৈঠকে বসে। স্কুলটি চালায় সোজাতিয়া চ্যারিটেবল ট্রাস্ট। তার চেয়ারম্যান মহেন্দ্র সোজাতিয়া বলেন, আমরা ওই শিক্ষিকাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অম্বা মাতা থানার অফিসার নরপত সিং জানান, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় (দাঙ্গা বাঁধানোর উদ্দেশে উসকানি ) মামলা  রুজু হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে। নাফিসা পরে ওই পোস্টের জন্য ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে বিবৃতি দেন। তিনি কারও ভাবাবেগে আঘাত করতে চাননি বলে সাফাই দিতে চান। ভিডিও বার্তায় বলেন, কেউ একজন আমায় মেসেজ করে জানতে চায়, 'আপনি পাকিস্তানকে সমর্থন করেন?' সেই বার্তায় ইমোজি ছিল। ব্যাপারটায় মজার উপাদান ছিল। তাই আমি জবাবে লিখি,  হ্যাঁ। কিন্তু তার অর্থ এই নয় যে, আমি পাকিস্তানের সমর্থক। আমি ভারতীয়, ভারতকে ভালবাসি। অন্য যে কেউ ভারতকে যতটা ভালবাসে, আমিও ততটাই ভালবাসি। তিনি আরও বলেন, যখনই বুঝতে পারি, ভুল করে ফেলেছি, স্ট্যাটাস মেসেজটা ডিলিট করে দিই। কারও আবেগে আঘাত করে থাকলে দুঃখিত।              

```