Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭০ বছরে মা হলেন রাজস্থানের চন্দ্রাবতী! আনন্দে ভাসছেন ৭৫-এর বাবা, কীভাবে এই 'অসাধ্য সাধন'?

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর ৫৪টা বছর কেটে গেছে। কিন্তু সন্তান আসেনি কোলে। রাজস্থানের (Rajasthan) সেই নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটল এতদিনে। ৭০ বছর বয়সে মা হলেন প্রৌঢ়া। বাবা হলেন পঁচাত্তরের বৃদ্ধ। এই বয়সে সন্তানধারণের জন্য আইভিএফ বা

৭০ বছরে মা হলেন রাজস্থানের চন্দ্রাবতী! আনন্দে ভাসছেন ৭৫-এর বাবা, কীভাবে এই 'অসাধ্য সাধন'?

শেষ আপডেট: 10 August 2022 06:12

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর ৫৪টা বছর কেটে গেছে। কিন্তু সন্তান আসেনি কোলে। রাজস্থানের (Rajasthan) সেই নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটল এতদিনে। ৭০ বছর বয়সে মা হলেন প্রৌঢ়া। বাবা হলেন পঁচাত্তরের বৃদ্ধ।

এই বয়সে সন্তানধারণের জন্য আইভিএফ বা ইন ভার্টো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতির সাহায্য নিয়েছেন ওই দম্পতি।

রাজস্থানের আলওয়ারের একমাত্র রেজিস্টারড আইভিএফ সেন্টার হল ইন্দো আইভিএফ টেস্টটিউব বেবি সেন্টার। সেখানেই সম্প্রতি জন্ম নিয়েছে চন্দ্রাবতী, গোপীচাঁদের ফুটফুটে ছেলে। খুশিতে ভাসছেন দুজনেই।

গোপীচাঁদ এবং চন্দ্রাবতী হরিয়ানা সীমান্তের জাছে রাজস্থানের ঝুনঝুনু এলাকার একটি গ্রামে থাকেন। ৫৪ বছর আগে বিবাহিত জীবন শুরু করেছিলেন তাঁরা। কিন্তু সন্তান হয়নি। সেই আক্ষেপ সারাজীবন দুজনকেই কুরে কুরে খেয়েছে।

আইভিএফ বিশেষজ্ঞ ডাঃ পঙ্কজ গুপ্তা জানান, দেড়বছর আগে তাঁদের সেন্টারে এক আত্মীয়ের সঙ্গে আসেন গোপীচাঁদ। তিনি এবং তাঁর স্ত্রী বহু বছর ধরে চিকিৎসার জন্য দেশের একাধিক বড় বড় শহরে ঘুরেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

গোপীচাঁদ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বাংলাদেশ যুদ্ধের সময় তাঁর পায়ে গুলি লেগেছিল।

৯ মাস আগে আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণে সফল হন গোপীচাঁদের স্ত্রী চন্দ্রাবতী। তিন বারের চেষ্টায় সাফল্য আসে। মা হতে পারার সে আনন্দ ভাষায় বর্ণনা করা যায় না। তবে বয়সের কারণে কিছুটা ঝুঁকি এবং উদ্বেগ ছিলই। তবে সেসব কাটিয়ে সোমবার জন্ম নিয়েছে তাঁদের সন্তান। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কী এই আইভিএফ পদ্ধতি? স্বাভাবিক উপায়ে দম্পতি সন্তানধারণে সক্ষম না হলে এই পদ্ধতি অবলম্বন করা হয়। এতে হবু মায়ের গর্ভ থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। তারপর ল্যাবরেটরিতে সেই ডিম্বাণুকে শুক্রাণু দ্বারা নিষিক্ত করা হয়। এই নিষিক্ত ডিম তারপর আবার গর্ভে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আইভিএফের এই সম্পূর্ণ পদ্ধতিতে তিন সপ্তাহ সময় লাগে। কখনও কখনও তার চেয়ে বেশি সময়ও লাগে।

আরও পড়ুন: ‘পেশাদার ঘুমকাতুরে’ খুঁজছে এই সংস্থা! যে কোনও পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারলেই পাবেন বেতন


```