Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘পাকস্থলীর অসুখ’, রাজস্থানে গরম লোহার ছ্যাঁকা মায়ের, মৃত্যু ৫ মাসের মেয়ের!

দ্য ওয়াল ব্যুরো: মায়ের অশিক্ষা, বিচারবোধহীন কাণ্ডের বলি ৫ মাসের শিশু। রাজস্থানের ভিলওয়ারা জেলার খবর, একটি দুধের শিশুকন্যা পাকস্থলীর অসুখে ভুগছিল বলে মনে করে তার মা তাকে সারিয়ে তোলার জন্য গরম লোহার ছ্যাঁকা দেয়! বাচ্চাটি যন্ত্রণা সহ্য করত

‘পাকস্থলীর অসুখ’, রাজস্থানে গরম লোহার ছ্যাঁকা মায়ের, মৃত্যু ৫ মাসের মেয়ের!

শেষ আপডেট: 10 July 2021 17:09

দ্য ওয়াল ব্যুরো: মায়ের অশিক্ষা, বিচারবোধহীন কাণ্ডের বলি ৫ মাসের শিশু। রাজস্থানের ভিলওয়ারা জেলার খবর, একটি দুধের শিশুকন্যা পাকস্থলীর অসুখে ভুগছিল বলে মনে করে তার মা তাকে সারিয়ে তোলার জন্য গরম লোহার ছ্যাঁকা দেয়! বাচ্চাটি যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। পুলিশ খবর পেয়ে মেয়েটির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মামলা দায়ের হয়েছে তার মা, বাবার বিরুদ্ধে। রমেশ বাগারিয়া ও তার স্ত্রী লহরি জেলার মন্ডল ব্লকের লুহারিয়া গ্রামের বাসিন্দা। গত এক মাস ধরে তাদের মেয়ে লীলা ভুগছিল অসুস্থতায়। সে ঠিকমতো মায়ের বুকের দুধ খেতে না পারে সবসময় কান্নাকাটি করত। লহরির ধারণা হয়, মেয়ের পাকস্থলীতে কোনও সমস্যা হয়েছে। মেয়ের চিকিত্সার জন্য প্রথমে সে এলাকার তান্ত্রিকের খোঁজ করে। কিন্তু সেও গ্রামের বাইরে। তাই নিজেই মেয়ের চিকিত্সার ভার তুলে নিয়ে সে তার গায়ে গরম লোহার ছ্যাঁকা দেয়।  ভাবে, এতে মেয়ের অসুখ সেরে যাবে।  কিন্তু মেয়েটির অবস্থা খারাপ হতে থাকে। উপায়ান্তর না দেখে সবশেষে তাকে নিয়ে যাওয়া হয় মহাত্মা গাঁধী হাসপাতালে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে। যদিও বেশ  কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয়। ডাক্তাররা পুলিশকে খবর দেন। তারা মামলা রুজু করে মেয়েটির দেহ অটোপসির জন্য পাঠায়। এদিকে মুম্বইয়ে তাদের দাবিমতো টাকাপয়সা, উপহার না দেওয়ায় তিন মাসের একটি বাচ্চাকে অপহরণ, হত্যার অভিযোগে এক রূপান্তরকামী সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কান্নু চৌগুলে  নামে ওই রূপান্তরকামী ও জনৈক সোনু কালে কিছুদিন আগে ভূমিষ্ঠ বাচ্চাটির বাড়িতে গিয়ে নগদ টাকা, নারকেল, শাড়ি দাবি করে। বাচ্চাটির মা জানিয়ে দেন, লকডাউনে তিনি জীবিকা হারিয়েছেন। দেওয়ার মতো কিছু নেই। এই রাগে কান্নু, সোনু মিলে বাচ্চাটিকে তুলে নিয়ে  গিয়ে খুন করে বলে অভিযোগ।  


```