Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভ্যাকসিনের প্রথম ডোজ না নিলে পঞ্জাবে ছুটিতে পাঠানো হবে সরকারি কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিনের (vaccine) ব্যাপারে কঠোর অবস্থান নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (amrinder singh)। পঞ্জাবের (punjab) মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, রাজ্য সরকারি কর্মচারীদের ভ্যাকসিনের টিকা নেওয়া বাধ্যতামূলক, আবশ্যিক

ভ্যাকসিনের প্রথম ডোজ না নিলে পঞ্জাবে ছুটিতে পাঠানো হবে সরকারি কর্মীদের

শেষ আপডেট: 10 September 2021 15:05

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিনের (vaccine) ব্যাপারে কঠোর অবস্থান নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (amrinder singh)। পঞ্জাবের (punjab) মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, রাজ্য সরকারি কর্মচারীদের ভ্যাকসিনের টিকা নেওয়া বাধ্যতামূলক, আবশ্যিক। স্বাস্থ্যের কারণ বাদে অন্য যে কোনও কারণই হোক, যে কর্মীরা একটিও ভ্যাকসিন নেননি,  তাঁদের ১৫ সেপ্টেম্বরের পর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে  দেওয়া হবে। শুক্রবার প্রশাসনিক  কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  তথ্য-পরিসংখ্যান থেকেই ভ্যাকসিনের কার্যকারিতা স্পষ্ট হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যবাসীকে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে এমন কঠোর পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের যাতে ভ্যাকসিন নিতে দ্বিধাগ্রস্ত লোকজনের সংস্পর্শে এসে মূল্য দিতে না হয়, সেটা সুনিশ্চিত  করাও এর উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা ভ্যাকসিন এড়িয়ে চলবেন, নিতে চাইবেন না, তাঁদের প্রথম ডোজ নেওয়া পর্যন্ত ছুটিতে যেতে বলা হবে। রাজ্যের স্কুলের শিক্ষক, অ-শিক্ষক কর্মচারীদেরও, যাঁরা৪ সপ্তাহের বেশি সময় আগে একটি ডোজ নিয়েছেন, কাজে ফেরার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, যদিও তাঁদের সাপ্তাহিক করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।    

```