Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ, পাঞ্জাবে বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারই বিধানসভায় কৃষি বিলের খসড়া পেশ করবে পাঞ্জাবের অমরিন্দর সিং-এর সরকার। আম আদমি পার্টির বিধায়করা দাবি জানিয়েছিলেন, খসড়ার কপি তাঁদের দিতে হবে। সরকার দাবি অগ্রাহ্য করেছে। তাই আপ বিধায়করা সোমবার রাতটা বিধানসভা ভবনে কাটা

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ, পাঞ্জাবে বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা

শেষ আপডেট: 20 October 2020 03:00

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারই বিধানসভায় কৃষি বিলের খসড়া পেশ করবে পাঞ্জাবের অমরিন্দর সিং-এর সরকার। আম আদমি পার্টির বিধায়করা দাবি জানিয়েছিলেন, খসড়ার কপি তাঁদের দিতে হবে। সরকার দাবি অগ্রাহ্য করেছে। তাই আপ বিধায়করা সোমবার রাতটা বিধানসভা ভবনে কাটালেন। কেন্দ্রের নতুন কৃষি আইনের পালটা আইন করতে চায় পাঞ্জাব রাজ্য সরকার। সেজন্যই এদিন বিধানসভায় খসড়া বিল পেশ করা হবে। পাঞ্জাবের আপ নেতা হরপাল চিমা বলেন, "আমাদের দল কৃষি আইনের বিরুদ্ধে বিল আনলে তা সমর্থন করবে। কিন্তু সরকারের উচিত সেই বিলের কপি আগেভাগে আমাদের দেখানো। নাহলে আমরা এবিষয়ে আলোচনা ও বিতর্ক চালাব কী করে?" কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে শিরোমণি অকালি দল। তারা চাইছিল, সোমবারই বিলের খসড়া বিধানসভায় পেশ করা হোক। পাঞ্জাবের বিধায়ক নভজ্যোৎ সিং সিধু সোমবার বিধানসভায় আসেন। গতবছর রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে তিনি এই প্রথমবার বিধানসভায় এলেন। নিজের ইউটিউব চ্যানেলে সিধু বলেছেন, "দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে হিংস্র আক্রমণ করেছে কেন্দ্রের নতুন কৃষি আইন।" তিনি চান, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিশ্চিত করা হোক। সরকার ন্যায্য দামে চাষিদের থেকে শস্য সংগ্রহ করুক। সংসদের বাদল অধিবেশনে নতুন কৃষি বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে দুই কক্ষেই তীব্র বিরোধিতা করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল। তাদের অভিযোগ, ভোটাভুটির রাস্তায় না গিয়ে সরকার গায়ের জোরে বিল পাশ করিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সই না করার আবেদন জানানো হয়। তাঁদের দাবি ছিল, ওই বিল পুনর্বিবেচনার জন্য ফের.সংসদে আনা হোক। কেন্দ্রের বক্তব্য এই বিল কৃষকদের রোজগার দ্বিগুণ করবে। তা ছাড়া একবিংশ শতকে কৃষি ব্যবস্থায় অনেক বদল এসেছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই এই বিল প্রস্তুত করা হয়েছে। পাল্টা বিরোধীদের বক্তব্য, কৃষক মারার জন্য এই বিল আনা হয়েছে। বিজেপির আসল লক্ষ্য, দেশের কৃষি ক্ষেত্রকে কর্পোরেট পুঁজির কাছে বেচে দেওয়া। তাঁদের আরও বক্তব্য, কৃষকদের মৌলিক মানোন্নয়ন নয়, গেরুয়া শিবিরের মূল লক্ষ্য কয়েক জন পুঁজিপতির মুনাফা ও সম্পদ আরও বাড়িয়ে দেওয়া। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী কংগ্রেস শাসিত রাজ্যগুলির উদ্দেশে আর্জি জানিয়ে বলেছেন, কেন্দ্রের কৃষি আইন উপেক্ষা করুন। প্রয়োজনে রাজ্যে আইন প্রণয়ন করুন। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল আবার টুইট করে বলেছেন, কী ভাবে মোদী সরকারের আইনকে এড়িয়ে যাওয়া যায়। তাঁর বক্তব্য, সংবিধানের ২৫৪(২) ধারাকে ব্যবহার করে তা করা সম্ভব। অর্থাৎ বোঝাতে চেয়েছেন তাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না।

```