Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে কংগ্রেসের মুখ প্রিয়ঙ্কা, কারও সঙ্গে জোট হচ্ছে না, জানালেন খুরশিদ

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভাপতি পদে রাহুল গাঁধীকে ফেরানোর জোরদার দাবি উঠেছে দলের ছাত্র, যুব শাখা থেকে। একসময় প্রিয়াঙ্কা গাঁধীকেও (priyanka gandhi) সভাপতি করার কথা উঠেছিল। কিন্তু কংগ্রেস তাঁকে সভাপতি করেনি, উত্তরপ্রদেশের  ভারপ্রাপ্ত দলের

উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে কংগ্রেসের মুখ প্রিয়ঙ্কা, কারও সঙ্গে জোট হচ্ছে না, জানালেন খুরশিদ

শেষ আপডেট: 15 September 2021 11:08

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভাপতি পদে রাহুল গাঁধীকে ফেরানোর জোরদার দাবি উঠেছে দলের ছাত্র, যুব শাখা থেকে। একসময় প্রিয়াঙ্কা গাঁধীকেও (priyanka gandhi) সভাপতি করার কথা উঠেছিল। কিন্তু কংগ্রেস তাঁকে সভাপতি করেনি, উত্তরপ্রদেশের  ভারপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদক পদে বসায়। তখন থেকেই ঘনঘন উত্তরপ্রদেশ সফর (uttar pradesh) শুরু করেন প্রিয়ঙ্কা। যোগী আদিত্যনাথ (yogi adityanath) সরকারের সঙ্গে সংঘাতে নামেন তিনি। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (up assembly electiin)। ২০২৪ এর পরবর্তী লোকসভা  নির্বাচনের আগে যে বিধানসভা ভোটকে সেমিফাইনাল বলে ধরা  হচ্ছে,  সেখানে কংগ্রেসের মুখ হচ্ছেন প্রিয়ঙ্কা। কংগ্রেস (congress) তাঁকে মুখ্যমন্ত্রী মুখ (cm face) হিসাবে প্রজেক্ট করেই বিধানসভা ভোটে নামবে বলে জানালেন অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। পাশাপাশি উত্তরপ্রদেশের ভোটে কংগ্রেস কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট (alliance) করছে না বলেও  জানিয়ে দেন খুরশিদ। প্রিয়ঙ্কা অবশ্য সাম্প্রতিককালে কয়েকবার বলেছেন, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে অন্যদের সঙ্গে জোট গড়ার ব্যাপারে কংগ্রেস খোলা মনে এগতে  চায়। কংগ্রেসের দরজা খোলা। কিন্তু আজ খুরশিদের কথায় উল্টো সুর শোনা গেল। আরও পড়ুন----টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি খুরশিদ মিডিয়ার সামনে বলেন, আমাদের নিজস্ব অঙ্ক আছে। শরিকদের কাছ থেকে আসন চেয়ে না পেলে জোট গড়ার কোনও মানে হয় না। উত্তরপ্রদেশের প্রতিটি প্রান্ত ঘুরে ঘুরে আমরা ২০২২ এর বিধানসভা ভোটের ইস্তাহার তৈরি করছি। স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি, জোট করে কোনও লাভ হবে না। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রিয়ঙ্কা গাঁধীই দলের মুখ। তবে একইসঙ্গে তিনি বলেন, প্রিয়ঙ্কা সরকারি ভাবে এটা ঘোষণা করেননি, তাই আমরাও করতে পারছি না। তবে এটা ঠিক, তাঁর নেতৃত্বেই কংগ্রেস লড়বে। খুরশিদ জানান, প্রিয়ঙ্কাজির নির্দেশেই আমরা দলীয় ম্যানিফেস্টো তৈরি করতে নানা শহর ঘুরছি। গত জুলাইয়ে প্রিয়ঙ্কা লখনউয়ে সাংবাদিকদের বলেছিলেন, আমি জোটের সম্ভাবনা উড়িয়ে  দিচ্ছি না। আমরা দরজা বন্ধ করে  দিইনি। খোলা মনেই এগচ্ছি। বিজেপিকে হারানোই কংগ্রেসের লক্ষ্য এবং এব্যাপারে অন্য দলগুলিরও খোলা মনে এগিয়ে আসা উচিত।  

```