মোদী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ৫ লাখ পাঠিয়েছেন! ফেরত দিতে অস্বীকার, গ্রেফতার কাস্টমার
দ্য ওয়াল ব্যুরো: পড়ার কথা নয়, কিন্তু একটা, দুটো টাকা (money) নয়, একেবারে সাড়ে ৫ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) আচমকা জমা পড়লে আপনি কী করবেন? জানার চেষ্টা করবেন, কী হল। ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর করবেন। সেটাই স্বাভাবিক। কিন্তু
শেষ আপডেট: 16 September 2021 11:38
দ্য ওয়াল ব্যুরো: পড়ার কথা নয়, কিন্তু একটা, দুটো টাকা (money) নয়, একেবারে সাড়ে ৫ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) আচমকা জমা পড়লে আপনি কী করবেন? জানার চেষ্টা করবেন, কী হল। ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর করবেন। সেটাই স্বাভাবিক। কিন্তু এমন সোজাসহজ নিয়মের মধ্যে বোধহয় পড়েন না রঞ্জিত দাস নামে এই ব্যক্তি। বিহারের খাগাড়িয়ার বক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা রঞ্জিতের অ্যাকাউন্টে ওই অর্থ জমা পড়ে ব্যাঙ্কেরই কোনও ভুলে (bank error)। বিষয়টি জানাজানি হলে তাঁর কাছে টাকা ফেরত চায় ব্যাঙ্ক। কিন্তু রঞ্জিতের দাবি, কেন ফেরত দেবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তাঁকে টাকাটা পাঠিয়েছেন যে!
আরও পড়ুন---নুসরত অতটা বিপ্লবী নন, বাবার নাম নিয়ে 'লুকোচুরি'তে হতাশ তসলিমা
গ্রামীণ ব্যাঙ্কের কাস্টমার রঞ্জিতের সাফাই, তিনি ভেবেছেন, প্রধানমন্ত্রী জনগণকে ১৫ লাখ টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন, সাড়ে ৫ লাখ টাকা তার প্রথম কিস্তি। তাই সেটা তিনি ফেরত্ দেবেন না। তাছাড়া, ওই অর্থ তিনি খরচ করেও ফেলেছেন, তাই ফেরাতে পারবেন না, জানিয়ে দেন রঞ্জিত।
বেশ কয়েকবার তাঁকে নোটিশ পাঠায় ব্যাঙ্ক। কিন্তু তিনি সাড়া দেননি। গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার (arrest) করে। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, চলতি বছর মার্চে ওই টাকা পাওয়ার পর খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা পড়বে বলে ঘোষণা করেছিলেন। আমি ভেবেছিলাম, হতে পারে ওটা প্রথম কিস্তি। সব টাকা তো খরচ করে ফেলেছি। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকাই নেই।