
শেষ আপডেট: 26 September 2021 18:48
বিরোধী শিবির থেকে করোনা পরিস্থিতি, আর্থিক সঙ্কটের মধ্যে কেন সেন্ট্রাল ভিস্টা প্রকল্প হাতে নেওয়া হল, সেই প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে রাহুল গাঁধী একাধিক বার ট্য়ুইট করে ক্ষোভ জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিলেন, তিনি তাকে কোনও গুরুত্বই দিচ্ছেন না।
নতুন ভবন তৈরি হওয়ার পর লোকসভায় ৮৮৮ জন, রাজ্যসভায় ৩৮৪ জন সাংসদের বসার ব্যবস্থা হবে। বর্তমানের তিনগুণ হবে লোকসভার আয়তন। বাড়তি লোকজন বসার জায়গাও হবে। নয়া সংসদ ভবনে লোকসভায় সব মিলিয়ে ১৩৮২ জনের জায়গা হবে বলে জানা গিয়েছে। সংসদের যৌথ অধিবেশন বা রাষ্ট্রপতির ভাষণের সময় এমপিরা ওখানেই বসতে পারবেন।
কেন নতুন সংসদ ভবন নির্মাণ জরুরি, ব্যাখ্যা করে সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা সওয়াল করেন, চলতি সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর বসেছিল ১৯২১ সালে। ভবনটি তৈরি হয় ১৯২৭ লালে। প্রায় ১০০ বছর পুরানো হয়েছে ভবন। তার ভিতরের অংশে অনেক পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তাছাড়া নতুন সংসদ ভবন তৈরির দাবি বেশ পুরানো। একাধিক রাজ্য গত কয়েক দশকে নতুন বিধানসভা ভবন তৈরি করেছে, কিন্তু সংসদ আজও চলছে সেই ব্রিটিশ আমলে নির্মিত ভবনে। ভারতের ৬০-তম স্বাধীনতা দিবস থেকেই সাংসদরা নতুন ভবনের দাবি তুলতে থাকেন বলেও জানান বিড়লা। বলেন, মীরা কুমার লোকসভা স্পিকার থাকাকালে নতুন সংসদ ভবনের নির্মাণ নিয়ে সংসদে আলোচনা পর্যন্ত হয়েছিল। এইসব নানা কারণে এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও সাংসদদের উপযুক্ত কাজের জায়গা করে দেওয়া প্রয়োজন।