Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুলের ফুল বদলের দিনই রুদ্ধদ্বার বৈঠকে মোদী শাহ নাড্ডা, কেন্দ্রে রদবদলের সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: সামনে উত্তরপ্রদেশের ভোট। তার উপর দলের সর্বভারতীয় সহ-সভাপতি হাত ছেড়েছেন। জাতীয় স্তরে বিজেপির ভাবমূর্তিও যে খানিক টলে যায়নি, তা নয়। তাই মুকুল ঝরার পরেই দিল্লিতে দেখা গেল জরুরি বৈঠক। রইলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপ

মুকুলের ফুল বদলের দিনই রুদ্ধদ্বার বৈঠকে মোদী শাহ নাড্ডা, কেন্দ্রে রদবদলের সম্ভাবনা

শেষ আপডেট: 12 June 2021 05:24

দ্য ওয়াল ব্যুরো: সামনে উত্তরপ্রদেশের ভোট। তার উপর দলের সর্বভারতীয় সহ-সভাপতি হাত ছেড়েছেন। জাতীয় স্তরে বিজেপির ভাবমূর্তিও যে খানিক টলে যায়নি, তা নয়। তাই মুকুল ঝরার পরেই দিল্লিতে দেখা গেল জরুরি বৈঠক। রইলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডা। উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির কী রণকৌশল হবে, তাই এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল বলে মনে করা হচ্ছে। তবে সূত্রের খবর, আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বড়সড় রদবদল আসতে চলেছে। এদিন তা নিয়েও আলোচনা করেন বিজেপির তিন হেভিওয়েট। শুক্র সন্ধ্যার আলোচনায় মুকুল রায়ের কথা যে একেবারে ওঠেনি তা অবিশ্বাস্য। সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় কোনও রদবদল করা হয়নি। কেন্দ্রে দ্বিতীয়বার বিজেপি সরকার গড়ার পর থেকে অনেকেই তাই আশায় রয়েছেন। রদবদলের ভাবনা বেশ কিছুদিন ধরেই শীর্ষ নেতৃত্বের মাথায় ঘুরছে বলে জানিয়েছে বিজেপি সূত্র। শোনা যাচ্ছে, বেশ কিছু নতুন মুখকে উঠিয়ে আনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব পেতে পারেন অনেকেই। নতুন মুখ হিসেবে কারা কারা জায়গা করে নিতে পারেন কেন্দ্রে? সূত্রের খবর, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম এ ব্যাপারে প্রথমেই উঠে আসে। তাঁকে দায়িত্ব দেওয়া হবে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। এছাড়া কেন্দ্রে জায়গা হতে পারে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার প্রতিশ্রুতি দেওয়া রয়েছে বলেই খবর। এছাড়া দায়িত্ব পেতে পারেন মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন দিন দুয়েক আগে। গিয়েছেন বাংলা বিজেপির তিন সাংসদও। মন্ত্রিসভায় রদবদল হলে বাংলাকে যে একেবারে ব্রাত্য করা হবে না, তার একটা ইঙ্গিতও দেখতে পাচ্ছেন পর্যবেক্ষক মহল।

```