দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের (yogi adityanath) ‘আব্বা জান’ (abba jan remark) মন্তব্যে আপত্তি জানিয়ে বিহারের আদালতে পিটিশন (petition) দায়ের করলেন জনৈক সমাজকর্মী। মুজফফরপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন পেশ করে তামান্না হাসমি নামে ওই সমাজকর্মী (social activist) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্যে মুসলিম সমাজের (muslim community) অপমান করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন।
বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিবার কুশীনগরে এক অনুষ্ঠানে তিনি ২০১৭য় রাজ্যে ক্ষমতায় আসার পরই গণবন্টন ব্যবস্থা গলদমুক্ত, উপযুক্ত হয়েছে বলে দাবি করে মন্তব্য করেন, আগে গরিবের রেশন খেয়ে নিত ‘আব্বা জান’ বলা লোকজন। পরোক্ষে তিনি এভাবে নিশানা করেন মুসলিমদের, আগের শাসক দল সমাজবাদী পার্টিকেও। হাসমি পিটিশনে বলেন, তিনি মুসলিম সমাজের একজন হয়ে যোগীর এমন মন্তব্যে আঘাত পেয়েছেন, অপমানিত বোধ করেছেন। ব্যবস্থা নেওয়ো হোক যোগীর বিরুদ্ধে।
মামলাবাজ বলে পরিচিত হাসমি অতীতে অনেক রাজনীতিকের বিরুদ্ধেই পিটিশন দিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় যোগীর বিচার দাবি করেছেন তিনি।