Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাঁধী জয়ন্তীকে ‘জাতীয় মাংস-মুক্ত দিবস’ ঘোষণার আবেদন, মোদীকে চিঠি পেটা-র

দ্য ওয়াল ব্যুরো: মহাত্মা গাঁধীর (mahatma gandhi) অহিংসা নীতির (non violence) সঙ্গে আমিষ, নিরামিষ প্রসঙ্গ জুড়ে দিল পেটা ইন্ডিয়া (peta india)। পশুপ্রেমী সংগঠন বলে পরিচিত পিপল ফর দি এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস নামে গোষ্ঠীটি আসন্ন গাঁধ

গাঁধী জয়ন্তীকে ‘জাতীয় মাংস-মুক্ত দিবস’ ঘোষণার আবেদন, মোদীকে চিঠি পেটা-র

শেষ আপডেট: 14 September 2021 16:52

দ্য ওয়াল ব্যুরো: মহাত্মা গাঁধীর (mahatma gandhi) অহিংসা নীতির (non violence) সঙ্গে আমিষ, নিরামিষ প্রসঙ্গ জুড়ে দিল পেটা ইন্ডিয়া (peta india)। পশুপ্রেমী সংগঠন বলে পরিচিত পিপল ফর দি এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস নামে গোষ্ঠীটি আসন্ন গাঁধী জয়ন্তীর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন করল, অহিংসার নীতির প্রতি গাঁধীর অটল আস্থাকে সম্মান জানাতে ২ অক্টোবর দিনটিকে ‘জাতীয় মাংস-মুক্ত দিবস’ (national meat-free day) ঘোষণা করা হোক। আরও পড়ুন----জলমগ্ন নিউটাউনে অদৃশ্য মৃত্যুফাঁদ, খোলা ম্যানহোলে আড়াইঘণ্টা আটকে রইলেন মহিলা পেটা ইন্ডিয়ার অভিমত, নিরামিষভোজী হওয়াটা গাঁধীর কাছে নৈতিক প্রশ্নের ব্যাপার ছিল। সংগঠনের ভারতীয় শাখার সিইও ডঃ মণিলাল ভালিয়াতে চিঠিতে লিখেছেন, আমাদের দেশের মানুষকে গাঁধীর নৈতিক আদর্শ অনুসরণে অনুপ্রাণিত করলে নিষ্পাপ, সরল পশু, জন্তুজানোয়ারগুলি বাচ্চাদের থেকে আলাদা হয়ে নোংরার মধ্যে খাঁচায় আটক থাকা, নির্মম ভাবে ওদের দেহাংশের জন্য হত্যা থেকে বেঁচে যাবে। শান্তিপূর্ণ নিরামিষ খাবারে উত্সাহ দেওয়া চালু হলে তা হবে গাঁধীর অসীম প্রভাবকে শ্রদ্ধা জানানোর একটা স্থায়ী পথ। চিঠিতে পেটা ইন্ডিয়া উল্লেখ করেছে, মাংস খাওয়ার অভ্যাস ছাড়লে ক্যান্সার, হার্টের অসুখ, ডায়াবেটিস, স্থূলতার মতো সমস্যার ঝুঁকি কমে, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে জলবায়ু বদলের সঙ্গে লড়তে সুবিধা হয়, এমনকী আগামী দিনে মহামারী ঠেকাতেও সাহায্য করে। দুনিয়াজুড়ে বিপর্যয় ডেকে আনা করোনাভাইরাস মহামারীও জ্যান্ত পশু মাংসের বাজার থেকে ছড়িয়েছে বলে অনেক বিশেষজ্ঞের মত। সার্স, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লুর মতো রোগের সঙ্গেও পশুদের আটকে রেখে মাংসের জন্য মেরে ফেলার যোগ আছে বলে মনে করা হয়। পেটা ইন্ডিয়ার ভেগান ফুডস অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট ডঃ কিরণ আহুজার মত, খাবারের থালা থেকে জন্তু জানোয়ারদের বাদ দিয়ে আমরা অন্য প্রাণীকূল, এই বিশ্ব ও আমাদের নিজেদের শরীরের প্রতিও শ্রদ্ধা জানাতে পারি। প্রত্যেককে বলছি,স্বাস্থ্যকর, উদ্ভিদজাত খাবার খেয়ে প্রতিদিন মহাত্মা গাঁধীর ঐতিহ্য উদযাপন করতে পারি আমরা।    

```