Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

উত্তরপ্রদেশ সম্পর্কে ধারণাই বদলে দিয়েছে, সামনের ভোটে ৩৫০ আসন জিতবে বিজেপি, দাবি যোগীর

দ্য ওয়াল ব্যুরো: সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (up assembly election)। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ব্যর্থতা, আইনশৃঙ্খলার অবনতি, নারী নিগ্রহের অভিযোগ তুলছে বিরোধীরা (opposition)। ইদানীং রাজ্যের সরকারি হাসপাতালে অজানা জ

উত্তরপ্রদেশ সম্পর্কে ধারণাই বদলে দিয়েছে, সামনের ভোটে ৩৫০ আসন জিতবে বিজেপি, দাবি যোগীর

শেষ আপডেট: 20 September 2021 02:05

দ্য ওয়াল ব্যুরো: সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (up assembly election)। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ব্যর্থতা, আইনশৃঙ্খলার অবনতি, নারী নিগ্রহের অভিযোগ তুলছে বিরোধীরা (opposition)। ইদানীং রাজ্যের সরকারি হাসপাতালে অজানা জ্বরে একাধিক শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও ২০২২ এর বিধানসভা ভোটে বিপুল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (absolute majority) নিয়ে ক্ষমতায় ফিরবেন বলে ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (yogi adityanath)। নিজের সরকারের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে যোগীর দাবি, রাজ্যের মানুষ, দলীয় সংগঠন, সরকারের সঙ্ঘবদ্ধ চেষ্টায় জাতীয় স্তরে উত্তরপ্রদেশ সম্পর্কে ধারণাই বদলে গিয়েছে। সরকারের ওপর জনগণের আস্থা বেড়েছে আর এবার সেই আস্থা, ভরসাই ২০২২ এর নির্বাচনে ৩৫০টি আসন সহ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের জয় সুনিশ্চিত করবে। আরও পড়ুন---আইপিএলে বেঙ্গালুরুর দায়িত্ব ছাড়লেন কোহলি, দ্য ওয়ালই প্রথম লিখেছিল ২০১৭র বিধানসভা ভোটে ৪০৩টি বিধানসভা আসনের ৩২৫টি পেয়েছিল বিজেপি (bjp), সমাজবাদী পার্টি, তার শরিকরা ৫৪টি, বিএসপি ১৯টি, অন্যরা ৫টি আসন জিতেছিল। নাম না করে রাজ্যের বিগত সরকারগুলির মুখ্যমন্ত্রীদের কটাক্ষ করেন যোগী। বলেন, আগে মুখ্যমন্ত্রী নিজেদের বাংলো তৈরির প্রতিযোগিতায় নামতেন। কিন্তু নতুন ভারতের নয়া উত্তরপ্রদেশে ৪২ লাখ গরিবের জন্য ঘর বানিয়েছি আমরা। ২০১৭য় ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এই সেই উত্তরপ্রদেশ যেখানে ২০১৭ র আগে দাগী অপরাধী, মাফিয়ারা ক্ষমতার অধীশ্বর হয়ে আতঙ্ক, সন্ত্রাস, দুর্নীতি, নৈরাজ্যের আবহাওয়া তৈরি করেছিল। দু-তিনদিন বাদে বাদেই সাম্প্রদায়িক দাঙ্গা হত, কিন্তু আজ ওদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ করা হয়েছে, সেগুলি গোটা দেশের সামনে মডেল হয়ে উঠেছে।    

```