Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কেন্দ্র আরও সময় চাইল, পেগাসাস কাণ্ডে শুনানি ১৩ই পর্যন্ত স্থগিত সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী নেতা, সাংবাদিক সহ সমাজের নানা স্তরের লোকজনের ফোনে ইজরায়েলি পেগাসাস অ্যাপের (pegasus app) সাহায্যে কেন্দ্রের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ তুলে দায়ের হওয়া একগুচ্ছ পিটিশনের  শুনানি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত  রাখল

কেন্দ্র আরও সময় চাইল, পেগাসাস কাণ্ডে শুনানি ১৩ই পর্যন্ত স্থগিত সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 7 September 2021 11:01

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী নেতা, সাংবাদিক সহ সমাজের নানা স্তরের লোকজনের ফোনে ইজরায়েলি পেগাসাস অ্যাপের (pegasus app) সাহায্যে কেন্দ্রের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ তুলে দায়ের হওয়া একগুচ্ছ পিটিশনের  শুনানি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত  রাখল সুপ্রিম কোর্ট (supreme court)। ওই পিটিশনগুলিতে আড়িপাতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত (independent probe) দাবি করা হয়। কেন্দ্র আজ আরও সময় চায়  শীর্ষ আদালতের কাছে। বিষয়টি সর্বোচ্চ আদালতে উঠলে সলিসিটর জেনারেল তুষার মেটা জানান, কয়েকজন অফিসারের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে হলফনামা দায়ের করার কিছু সমস্যা দেখা দিয়েছে।  বৃহস্পতিবার পর্যন্ত শুনানি সংক্ষিপ্ত মুলতুবি চান তিনি। এর আগে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ  বলেছিল, তারা বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা স্থির  করবে। কেন্দ্রের পক্ষ থেকে জোর  দিয়ে বলা হয়, বিষয়টির সঙ্গে জাতীয়  সুরক্ষার প্রসঙ্গ জড়িয়ে রয়েছে বলে তারা প্রকাশ্যে হলফনামায় বিস্তারিত তথ্য দিতে পারছে না। তারা স্বাধীন, নিরপেক্ষ  বিশেষজ্ঞদের কমিটির কাছে বিস্তারিত সব দিক খুলে জানাবে। কমিটি তারপর আদালতে রিপোর্ট পেশ করতে পারে। গত মাসে কেন্দ্র সংক্ষিপ্ত হলফনামা দিয়ে পিটিশনারদের তোলা যাবতীয় অভিযোগ দ্বিধাহীন ভাষায় অস্বীকার করে, জানিয়ে দেয়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী যেসব মিথ্যা ভাষ্য ছড়াচ্ছে, সেসব দূর করতে তারা এই ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গড়বে যারা এই ইস্যুর সব দিক খতিয়ে দেখবে। হলফনামায় সরকার বলে, পেগাসাস আড়িপাতা কাণ্ডে তার অবস্থান  সংসদেই স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। হলফনামায় বলা হয়, ক্যাপশন করা পিটিশন ও  সংশ্লিষ্ট অন্য সব পিটিশন খুঁটিয়ে দেখলে পরিষ্কার হয়ে যায়, পুরোটাই মনগড়া ধারণার ওপর বা ভিত্তিহীন মিডিয়া রিপোর্ট বা অসম্পূর্ণ, অসমর্থিত তথ্যের ওপর দাঁড়ানো। গত ১০ আগস্ট শীর্ষ আদালত কিছু পিটিশনার আড়িপাতা বিতর্কে সোস্যাল মিডিয়ায় ‘সমান্তরাল প্রক্রিয়া, বিতর্ক চালাচ্ছেন’ বলে অসন্তোষ প্রকাশ করে জানায়, সিস্টেমের ওপর কিছুটা ভরসা তো  রাখতে হবে ওদের, শৃঙ্খলা রক্ষা করতে হবে। পেগাসাস আড়িপাতা ইস্যুতে নিরপেক্ষ তদন্তের দাবিতে এডিটর্স গিল্ড অব ইন্ডিয়ার পেশ করা আবেদন সহ একগুচ্ছ পিটিশনের শুনানি করছে সর্বোচ্চ আদালত।  

```