Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেগাসাস: জাতীয় সুরক্ষার প্রশ্নে হলফনামা দিতে নারাজ কেন্দ্র, অবস্থান বদলে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: পেগাসাস বিতর্কে (pegasus row) কিছুই আড়াল করার নেই তাদের, একথা বলেও জাতীয় সুরক্ষার (national security) প্রসঙ্গ তুলে বিস্তারিত হলফনামা  (affidavit) দেবে না বলে সুপ্রিম কোর্টে (supreme court ) জানাল কেন্দ্র (centre)। পেগাসা

পেগাসাস: জাতীয় সুরক্ষার প্রশ্নে হলফনামা দিতে নারাজ কেন্দ্র, অবস্থান বদলে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 13 September 2021 11:01

দ্য ওয়াল ব্যুরো: পেগাসাস বিতর্কে (pegasus row) কিছুই আড়াল করার নেই তাদের, একথা বলেও জাতীয় সুরক্ষার (national security) প্রসঙ্গ তুলে বিস্তারিত হলফনামা  (affidavit) দেবে না বলে সুপ্রিম কোর্টে (supreme court ) জানাল কেন্দ্র (centre)। পেগাসাস চরবৃত্তি কেলেঙ্কারির অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত চেয়ে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে। সে ব্যাপারেই কেন্দ্রের এই সিদ্ধান্ত জানালেন সলিসিটর জেনারেল তুষার মেটা। সরকার এই হলফনামা পেশ করার জন্য দুবার  সময় চেয়েছিল। কিন্তু তারপরও মেটা আজ শীর্ষ আদালতে বলেন, এ ব্যাপারে হলফনামার মাধ্যমে বিবৃতি দেওয়া যায় না। তারপর সেটি পেশ  ও জন পরিসরে আলোচনার অংশ করে তোলাও সম্ভব নয়। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের সামনে মেটা বলেন,  পেগাসাস নিয়ে হলফনামা  পেশ করতে পারব না কেননা তাতে জাতীয় নিরাপত্তার ক্ষতি হবে। কী সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, সেটা সন্ত্রাসবাদীদের জানতে দিতে পারি না আমরা। কিন্তু ক্ষুব্ধ প্রধান বিচারপতি তাঁকে বলেন, মিঃ মেটা, শেষবার আমরা একটা হলফনামা চেয়েছিলাম বলেই আপনাদের সময় দিয়েছিলাম, আর এখন আপনি একথা বলছেন! আদালত অন্তর্বর্তী আদেশ ঘোষণা স্থগিত রেখে বলে, দু-তিনদিনে তা জানাবে। এও বলে, তার মধ্যে সরকার আদালতে এসে জানাতে পারে, তারা হলফনামা পেশের ব্যাপারে মতবদল করল কিনা। বিরক্ত শীর্ষ আদালত আগেই সরকারকে মনে করিয়ে দেয়, তাদের শুধু সাধারণ ব্যক্তিদের ফোন হ্যাক করার অভিযোগ সম্পর্কেই জবাব দিতে বলা হয়েছিল। বিচারপতি সূর্যকান্ত বলেন, শেষবারও জাতীয় সুরক্ষার প্রসঙ্গ উঠেছিল, আমরা পরিষ্কার বলেছিলাম, কেউই এমন ভাবে হস্তক্ষেপ করতে চাইছে না যাতে জাতীয় নিরাপত্তার ক্ষতি হয়। আমরা বলেছিলাম, সাধারণ লোকের ফোন হ্যাক করার অভিযোগ উঠছে, তাই আপনারা হলফনামা পেশ করে জানান, এমন  কোনও  অনুমতি দেওয়া হয়েছে কিনা।  আমাদের মাথাব্যথার একমাত্র কারণ লোকের ফোন হ্যাকড হওয়ার অভিযোগ। কোন এজেন্সির এমন ক্ষমতা আছে এবং সেটা বৈধ কি বৈধ নয়। অনেকেই বলছেন,তাঁর গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। পাল্টা মেটা বলেন, লোকজন যদি বলে, তাদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে, তবে সেটা সিরিয়াস বিষয়। আমরা তদন্ত করতে তৈরি। বিশেষজ্ঞ কমিটি গঠন করব। কিন্তু শীর্ষ আদালত তাতে সম্ভবতঃ খুশি না হয়ে বলে, কমিটি  তৈরি করাটা ইস্যু নয়।  হলফনামার উদ্দেশ্য আমাদের এটা জানা, আপনাদের কী অবস্থান। আপনাদের তথ্যপ্রযুক্তিমন্ত্রীই সংসদে বলেছেন, ফোনের টেকনিক্যাল বিশ্লেষণ না করে বলা যায় না,  সেটি হ্যাক করা হয়েছে কি, হয়নি। আমরা সুযোগ দিয়েছিলাম। কিন্তু ওরা (সরকার) হলফনামা দিতে চায় না। দুই পিটিশনার সাংবাদিক এন রাম ও এডিটর্স গিল্ড অব ইন্ডিয়ার হয়ে আইনজীবী কপিল সিবাল ব্যক্তি মানুষের গোপনীয়তার ব্যাপারে জোর দেন, বলেন, পেগাসাস ব্যবহার করা হয়েছে কিনা, সেটাই জানতে চাই আমরা। আমরাও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হোক, চাই না। কিন্তু পেগাসাস  ব্যবহার করে সাধারণ নাগরিকদের নিশানা করা হয়ে থাকলে বিষয়টি খুবই মারাত্মক। ২০১৯ থেকে (যখন হোয়াটসঅ্যাপ এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করে) কিছুই করা হয়নি। জার্মান পুলিশ পেগাসাস কিনেছে, ব্যবহার করেছে, এহেন রিপোর্টের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেন ভারত সরকার স্বীকার করতে পারছে না যে, পেগাসাস ব্যবহার করা হয়েছে? কেন সরকারকে নিজের কমিটি গড়ার অনুমতি দেওয়া হবে? গত মাসে  আদালত নোটিস দিয়ে হলফনামা পেশ করতে বলেছিল, তবে জানিয়েছিল, তারাও চায় না, সরকার এমন কিছু পেশ করুক যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। সরকারের তরফে সীমিত হলফনামা  দিয়ে দাবি করে হয়, ফোন হ্যাক করার অভিযোগের পিটিশনগুলি নেহাত অনুমান, জল্পনা, মিডিয়ার অপরীক্ষিত বা অসম্পূর্ণ নথির ওপর দাঁড়ানো।    

```