Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাস্তায় হঠাৎ ময়ূর দেখে উচ্ছ্বসিত ভাতারের বাসিন্দারা, পৌঁছল বন দফতর

আপাতত গ্রামের কিছু যুবক তাদের আগলে রেখেছে। বনদফতরের বর্ধমান ডিভিশনের আধিকারিক সঞ্চিতা শর্মা বলেন,"এখনও পর্যন্ত বিষয়টি আমার জানা নেই। তবে এখনই খোঁজ নিয়ে দেখছি।"

রাস্তায় হঠাৎ ময়ূর দেখে উচ্ছ্বসিত ভাতারের বাসিন্দারা, পৌঁছল বন দফতর

রাস্তায় হঠাৎ ময়ূর দেখে উচ্ছ্বসিত ভাতারের বাসিন্দারা

শেষ আপডেট: 9 January 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তায় নামলেই দর্শন মিলছে ময়ূরের। গত দু'তিন দিন ধরে ভাতারের রতনপুর ও বামুনারা এলাকায় গ্রামে ময়ূরের দর্শন পেয়ে আনন্দে উচ্ছ্বসিত আট থেকে আশি সকলেই। 

তখন শীতের বিকেল । ভাতারের বামুনাড়া হাটতলায় রয়েছে কয়েকটি দোকানপাট। ওই দোকানগুলির সামনে বেশকিছু লোকজন দাঁড়িয়ে গল্পগুজব করছেন। হঠাৎ কাকের চিৎকারে কয়েকজন গ্রামবাসী উপরের দিকে তাকিয়ে দেখেন হাটতলার কাছে তেঁতুলগাছের ডগায় এসে বসেছে একজোড়া ময়ূর। তখন কাকের চিৎকারের কারণ বুঝতে দেরি হয়নি স্থানীয়দের। নতুন অতিথিদের দেখতে একদিকে যেমন উৎসুক মানুষের ভিড় জমছে, পাশাপাশি ওই ময়ুর ময়ুরীকে নিয়ে আশঙ্কাতেও ভুগছেন স্থানীয়দের একাংশ। মাংসের লোভে তাদের যেন হত্যা না করা হয়। আপাতত গ্রামের কিছু যুবক তাদের আগলে রেখেছে। বনদফতরের বর্ধমান ডিভিশনের আধিকারিক সঞ্চিতা শর্মা বলেন,"এখনও পর্যন্ত বিষয়টি আমার জানা নেই। তবে এখনই খোঁজ নিয়ে দেখছি।"

গ্রামে ঘুরে বেড়াচ্ছে ময়ূর

আউশগ্রামের জঙ্গলমহলে ময়ূরের দেখা মিলছে দলে দলে। আউশগ্রামের আদুরিয়া সহ সংলগ্ন গ্রামগুলিতে বিগত চার পাঁচ বছর ধরেই ময়ূরের দল দেখা যাচ্ছে। আর ভাতার এলাকার পশ্চিমাংশে রয়েছে ওড়গ্রাম জঙ্গল। কিন্তু ওড়গ্রাম জঙ্গলে এখনও পর্যন্ত  ময়ূরের দেখা মেলেনি। ভাতারের বামুনাড়া গ্রাম থেকে ওড়গ্রাম জঙ্গলের দূরত্ব প্রায় সাড়ে তের কিলোমিটার। আর আউশগ্রামের আদুরিয়া জঙ্গলের দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটার। তবে গতবছরেও আদুরিয়া জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে মঙ্গলকোট এলাকায় একদল ময়ূরকে ডেরা বাঁধতে দেখা গিয়েছিল। এখন আর মঙ্গলকোট এলাকায় ময়ূর দেখা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে খবর।

এরই মধ্যে এই শীতের মরশুমে এলাকাবাসীকে চমকে দেওয়ার মতন ঘটনা ঘটল ভাতারের বামুনাড়া গ্রামে। গ্রামের বাসিন্দাদের অনেকেই বলেন,"এতদিন চিড়িয়াখানায় বা ছবিতে ময়ূর ময়ূরী দেখেছি। এবার চাক্ষুষ গ্রামে বসেই ময়ূর দেখছি। এটা ভীষণ ভাগ্যের ব্যাপার।"

ইতিমধ্যে ওড়গ্রাম  বনবিভাগের দুই প্রতিনিধি এলাকায় ঘুরেও গিয়েছেন। তাদের ধারণা আউশগ্রাম জঙ্গল থেকেই খাবারের সন্ধানে ভাতারে চলে এসেছে ওই ময়ূর ময়ূরী। বনবিভাগ তাদের নিরাপদ এলাকায় পাঠানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।


```