Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে হুলস্থুল, বন্ধ হয়ে গেল বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক

শাসকদলের গোষ্ঠী কোন্দলের  জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। কার্যত বন্ধ হয়ে যায় বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক।

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে হুলস্থুল, বন্ধ হয়ে গেল বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক

শেষ আপডেট: 23 October 2024 12:27

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দলে বিশৃঙ্খলা ও অশান্তি বরদাস্ত করা হবে না, বারবার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ নেতৃত্ব। তবুও তৃণমূল আছে তৃণমূলেই। মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা চাক্ষুষ করলেন দলের কর্মী সমর্থকরা। 

শাসকদলের গোষ্ঠী কোন্দলের  জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। কার্যত বন্ধ হয়ে যায় বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক। রাস্তার উপর রবিনহুড মেজাজে দেখা যায় বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে। ঝামেলা অশান্তি মিটিয়ে অবশেষে শুরু হয় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান।   

অবশ্য অনুষ্ঠান মঞ্চে তখনও রীতিমতো উত্তেজিত ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক হাজরা। তাঁকে শান্ত করার চেষ্টা করেন ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ। তাই দেখে মঞ্চের আশপাশে কর্মীদের একাংশ চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। মাঠ ভর্তি কর্মী সমর্থকদের মধ্যেও তার রেশ গিয়ে পড়ে। অনুষ্ঠান শুরুর আগে এই বিশৃঙ্খলা দেখে শেষ পর্যন্ত রাখা হয়নি বক্তৃতা পর্ব। গান নাচের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর সন্ধ্যার মুখে শেষ করে দেওয়া হয় বিজয়া সম্মিলনী। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন," বিজয়া সম্মিলনী একটা মিলনের অনুষ্ঠান। আনন্দের বিষয়। তাই আমরা প্রথম থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। বক্তৃতা পর্ব রেখে অনুষ্ঠান দীর্ঘায়িত করতে চাইনি।" বিশৃঙ্খলার প্রসঙ্গে বিধায়ক মন্তব্য,"অনুষ্ঠান সুষ্ঠভাবে হয়েছে। বাইরে কী ঘটেছে সঠিক জানি না।"

মঙ্গলবার বিকেলে  ভাতার বাজারে হাউসিং মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বিধায়কের তত্ত্বাবধানে অনুষ্ঠান হয়। বিকেল তিনটে থেকে অনুষ্ঠান শুরুর কথা। তখন বর্ধমান কাটোয়া রাজ্যসড়ক ধরে প্রচুর লোকজন হাউসিং মাঠের দিকে যাচ্ছিলেন। হঠাৎ দেখা যায় ভাতার বাজারে নাসিগ্রাম মোড়ে হৈ হট্টগোল ও ঠেলাঠেলি লেগে যায়। বিধায়ক ভিড়ের মধ্যে ঢুকেই শান্ত করতে যান দলীয় কর্মীদের। কিন্তু ধাক্কাধাক্কি দেখে কয়েকজন কর্মী গন্ডগোলের মাঝ থেকে বিধায়ককে সরিয়ে নিয়ে যান। 

এরপরেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভাতার ব্লকের সহ সভাপতি অশোক হাজরার বেশকিছু অনুগামী বেশ উত্তেজিত। তাঁরা মিছিল করে নাসিগ্রাম মোড় থেকে হাউসিং মাঠে যান। তারপর সহ সভাপতিকে মঞ্চে তোলা হয়‌। মঞ্চে উঠেও অশোকবাবুকে উত্তেজিত হতে দেখা যায়। তাঁকে শান্ত করেন ব্লক সভাপতি। এরপর সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে বেশকিছুদিন ধরেই ভাতার বাজারের বাসিন্দা দলের সহ সভাপতি অশোক হাজরার সঙ্গে দলের একাংশের মনোমালিন্য চলছে। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তা প্রকাশ্যে চলে আসে। যদিও অশোক হাজরার দাবি," বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়েছিল। অত্যধিক ভিড়ের কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। তবে তারপর সুষ্ঠুভাবে অনুষ্ঠান হয়েছে।"


```