Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাণ্ডবেশ্বরে কীর্তন অনুষ্ঠানে ধুন্ধুমার, ৪ বিজেপি কর্মীকে মার!

বিজেপির অভিযোগ, বিবাদ মেটাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে তাদের চার কর্মী। যদিও এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। 

পাণ্ডবেশ্বরে কীর্তন অনুষ্ঠানে ধুন্ধুমার, ৪ বিজেপি কর্মীকে মার!

পাণ্ডবেশ্বরে কীর্তন অনুষ্ঠানে ধুন্ধুমার

শেষ আপডেট: 2 June 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গ্রামে ২৪ প্রহরের কীর্তন অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। সামান্য বচসার মোড় ঘুরে গেল রাজনীতির দিকে। এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বরে। বিজেপির অভিযোগ, বিবাদ মেটাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে তাদের চার কর্মী। যদিও এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। 

দুর্গাপুরের ভোট মিটেছে অনেকদিন আগে। মোটামুটি শান্তিপূর্ণ ছিল। দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা ছাড়া তেমন অশান্তি কিছু ঘটেনি সেখানে। কিন্তু শেষ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে পাণ্ডবেশ্বর এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পাণ্ডবেশ্বরের বাজারি শোনপুর এলাকায় ২৪ প্রহর কীর্তন অনুষ্ঠান ছিল। শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল অনুষ্ঠান। কিন্তু সেই সময়েই বাদ্যকর ও বাউরি পাড়ার বাসিন্দাদের মধ্য়ে বচসা শুরু হয়। ক্রমে অশান্তি বাড়তে থেকে। অবশেষে রণক্ষেত্রের চেহারা নেয় এই অনুষ্ঠান। 

অভিযোগ, ঝামেলা মিটাতে গিয়েই আক্রান্ত হন বিজেপি কর্মী। আক্রান্ত এক বিজেপি কর্মী বলেন, "গ্রামে ২৪ প্রহর কীর্তন অনুষ্ঠান ছিল। ঝামেলা শুরু হলে আমরা চারজন সেখানে মিটমাট করতে গেছিলাম। আমরা বিজেপি করি। তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর চড়াও হয়। লাঠিসোটা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মারধর করে আমাদের।"

তৃণমূলের দাবি, এই ঘটনা গ্রামবাসীদের বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গেছিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তাঁদের সেখানে চিকিৎসা চলছে।  


```