Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবাক কাণ্ড রায়নায়, আবাসে নাম উঠলেও ফেরানোর আবেদন মাটির ঘরে থাকা পঞ্চায়েত প্রধানের  

তিনি বলেন, "প্রধানের স্ত্রী বাড়ি পাচ্ছেন অথচ একজন গরীব মানুষ বাড়ি পাবে না এটা একজন তৃণমূল কর্মী হয়ে আমি চাই না।"

অবাক কাণ্ড রায়নায়, আবাসে নাম উঠলেও ফেরানোর আবেদন মাটির ঘরে থাকা পঞ্চায়েত প্রধানের  

ঘর ফেরাতে চাওয়া প্রধান ও তাঁর স্ত্রী

শেষ আপডেট: 4 December 2024 17:42

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এ যেন উলাট পুরাণ!  যেখানে আবাসের তালিকায় দেখা যাচ্ছে খোদ বিধায়কের শাশুড়ি ও মায়ের নাম, সেখানে মাটির ঘরে বসবাসকারী স্ত্রীর নামে আবাস তালিকায় থাকা ঘর ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন  প্রধান। ঘটনায় অবাক রায়ান ১ নম্বর পঞ্চায়েতের বাসিন্দারা। 

পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ জানান, ২০১৮ সালে আবাস তালিকা সার্ভের সময় তাঁর স্ত্রী রীতা বাগের নাম আসে। তখন তিনি ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন। তারা এক কামরার মাটির বাড়িতে থাকেন। যদিও তিনি জানান, সেসময়ও আবাসের বাড়ির জন্য তিনি আবেদন জানাননি। পঞ্চায়েত থেকে সার্ভে করার সময় তার স্ত্রীর নাম তালিকাভুক্ত হয়। ২০২২ সালে তালিকায় রীতা বাগের নাম দেখে সে সময় নাম বাতিলের জন্য আবেদন জানান তাঁরা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই নাম বাদ যায়নি। বর্তমান আবাসের তালিকায় আবার রীতা বাগের নাম আসায় সেই নাম বাতিলের জন্য আবার আবেদন করেছেন বলে জানান প্রধান। 

তিনি বলেন, "আমি আবাসের বাড়ি পাওয়ার যোগ্য হলেও আমার এলাকার কোনও গরীব মানুষ এই বাড়ি পাক এটা আমি চাই। প্রধানের স্ত্রী বাড়ি পাচ্ছে অথচ একজন গরীব মানুষ বাড়ি পাবে না এটা একজন তৃণমূল কর্মী হয়ে আমি চাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা দল করি। তাই এই আবাসের বাড়ি আমরা ফিরিয়ে দিতে চাই।" 

স্ত্রী রীতা বাগও বলেন, "আমরা চাই আমাদের থেকেও যারা গরীব তাঁরা বাড়ি পাক। আমরা গরীব। তবুও আমি চাই এলাকার যারা আমাদের থেকেও গরীব তারা বাড়ি পাক।" রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "কার্তিক বাগ নিজে গরীব হয়েও যা করেছেন তা সাধুবাদযোগ্য।" তবে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "আসলে চাপে পড়ে বাড়ি ফেরত দিচ্ছে।" 
 


```