Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যান-আধার সংযোগ করিয়েছেন? হাতে আর মাত্র চারদিন, কী করবেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: প্যান ও আধার কার্ডের নম্বর সংযোগ বাধ্যতামূলক করেছে ভারত সরকার। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এর আগে শেষ তারিখ ছিল ৩১ মার্চ। শেষ সুযোগ হিসাবে ৩০ জুন পর্যন্ত সময় বরাদ্দ করেছে আয়কর দফতর। তারমধ্যে এই কাজ সম্পন্ন

প্যান-আধার সংযোগ করিয়েছেন? হাতে আর মাত্র চারদিন, কী করবেন জেনে নিন

শেষ আপডেট: 26 June 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো: প্যান ও আধার কার্ডের নম্বর সংযোগ বাধ্যতামূলক করেছে ভারত সরকার। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এর আগে শেষ তারিখ ছিল ৩১ মার্চ। শেষ সুযোগ হিসাবে ৩০ জুন পর্যন্ত সময় বরাদ্দ করেছে আয়কর দফতর। তারমধ্যে এই কাজ সম্পন্ন না করা হলে বিভিন্ন পরিষেবা পাওয়া এবং আর্থিক লেনদেনেও সমস্যা হতে পারে। সমস্যা হবে আয়কর রিটার্ন জমাতেও। তাছাড়া, ৩০ জুনের পর সংযোগ করাতে হলে হাজার টাকা জরিমানা দিতে হবে।

প্রশ্ন হল, যদি কারিগরি সমস্যায় কারণে কারও পক্ষে ৩০ জুনের মধ্যে সংযোগ করা সম্ভব না হয় তখন কী হবে? আয়কর দফতর জানিয়েছে, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুটি কার্ডের তথ্যের মধ্যে ভুল আছে। হয়, নাম, নামের বানানে ফারাক আছে। কিংবা জন্ম তারিখ ভিন্ন। অথবা ঠিকানা অসম্পূর্ণ।

আয়কর দফতর জানিয়েছে, এগুলি আগে সংশোধন করে নিতে হবে। এজন্য আধার ও প্যানকার্ড পরিষেবা প্রদানকারী সেন্টারে যেতে হবে। কম-বেশি সব এলাকাতেই কাছাকাছি কোনও ব্যাঙ্ক, বা পোস্ট অফিসে এই পরিষেবা পাওয়া যাচ্ছে।

আধার ও প্যান সংযোগ কীভাবে করবেন?

প্রথমে onlineservices.nsdl.com/ অথবা pan.utiitsl.com ওয়েবসাইট খুলতে হবে।

এরপর প্যান কার্ডের বিবরণে পরিবর্তন/সংশোধন সংক্রান্ত আইকনটিতে যান।

আপনার প্যান কার্ড নম্বর এবং আধার নম্বর ও অন্যান্য বিবরণ লিখুন এবং সাবমিট করুন।

তার আগে ফর্মে প্রয়োজনীয় বিশদ তথ্য পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করুন।

এরপর আবেদন ফি প্রদান করে ফের সাবমিট করুন।

পরের ধাপ হল আপনি আয়কর দফতরের incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar-এ গিয়ে আধার-প্যান লিঙ্ক হয়েছে কি না যাচাই করে নিতে পারেন।

আয়কর দফতর জানিয়েছে, ৮০ বছরের বেশি বয়সি নাগরিকদের ক্ষেত্রে আধার-প্যান লিঙ্ক বাধ্যতামূলক নয়।

মোদীকে পুতিন, বিরোধীদের ওয়াগনার গ্রুপের সঙ্গে তুলনা প্রাক্তন বিজেপি সঙ্গী উদ্ধবদের


```